Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

স্বপ্নের ব্যাখ্যা ১০৫ প্রাণ নিয়ে দেশে ফিরতে পারেনি। গোটা নৌবহর, সামরিক সরঞ্জাম, রসদপত্র ও যাবতীয় অস্ত্রশস্ত্র মুসলমানদের দখলে এসে যায়। এ দুঃসংবাদে রাজার মর্সপীড়া ও মানসিক অবস্থা বলাই বাহুল্য । অতঃপর তিনি দরবারে উপস্থিতির অনুরোধসহ ব্যাখ্যাদানকারী শায়খের নিকট দূত পাঠান। ক্ষমা প্রার্থনা করে শায়খের নিকট অনুনয়ের সুরে আরয করেন ৪ হুযূর ভুল করেছি, ক্ষমা চাই। পরে রাজা গোপনে শায়খের হাতে ইসলাম গ্রহণ করেন এবং মূল্যবান রাজকীয় উপহার দিয়ে শায়খের নেক দো'আ লাভের চেষ্টা করেন। শায়খকে অনুরোধ করেন। সমগ্র সিসিলীতে এসংবাদ ছড়িয়ে পড়ে। কিরমানী বলেছেন ঃ হাতির পিঠে সওয়ার হয়েছে মর্মে কেউ যদি দিনের বেলা স্বপ্র দেখে, তাহলে ব্যাখ্যা হবে_ তার জীবনে তালাকের মাধ্যমে স্ত্রী বিচ্ছেদ ঘটবে। সিংহ ঃ সিংহ অজেয় শক্তিশালী দুশমন অর্থবোধক । কেউ যদি স্বপ্ন দেখে সিথহের সাথে সে লড়াই করছে এবং সংঘর্ষ বাধিয়েছে, তাহলে ব্যাখ্যা হবে- সে কোন অজেয় শক্রর সাথে সংঘর্ষে লিপ্ত রয়েছে। যদি দেখে সে সিংহের পিঠে সওয়ার হয়ে আছে এবং তাকে যেদিকে ইচ্ছা চালনা করছে, এর ব্যাখ্যা হবে- সে ব্যক্তি সীমাহীন প্রভূত্বের মালিক হবে! এমনকি অজেয় শক্রকে পর্যন্ত বশ্যতা স্বীকারে বাধ্য করবে। কেউ দেখল, সিংহের সামনা-সামনি হয়েছে বটে, কিন্তু তার সাথে সংঘর্ষ কিতবা অন্য কোন ধরনের আচরণ করা থেকে বিরত আছে, তাহলে ব্যাখ্যা হবে-_ বাদশাহ কিংবা অন্য কোন প্রভাবশালী ব্যক্তি দ্বারা সে ভীত-বিচলিত হবে। কিন্তু এতে তার কোন ক্ষতি হবে না। কেউ যদি স্বপ্নে দেখে তার বাড়িতে সিংহ ঢুকেছে, তার সাথে আনাগোনা, আসা- যাওয়া করছে অথবা সিংহ তার সাথে উঠাবসা করছে, তাহলে এর ব্যাখ্যা হবে সেই ব্যক্তি, যার বৈশিষ্ট্য এইমাত্র আলোচিত হল। সিংহের গোশত আহার করছে মর্মে কেউ স্বপ্ন দেখলে ব্যাখ্যা হবে- বাদশাহ অথবা কোন প্রভাবশালী লোকের পক্ষ থেকে সম্পদ লাভ করবে। এ একই ব্যাখ্যা হবে সিংহের কোন অংগ থেকে কিছু অংশ ভক্ষণ করছে মর্মে যদি দেখতে পায়। সিংহের চামড়া দেখতে পাওয়া কোন অভিজাত লোকের ত্যাজ্য সম্পত্তি অর্থবোধক । তাই সিৎহের চামড়া লাভ করেছে মর্মে কেউ যদি স্বপ্ন দেখে, তাহলে ব্যাখ্যা হবে- সে কোন বিস্তবান ধনী লোকের ত্যাজ্য সম্পত্তির মালিক হবে। সিংহী ঃ সবক্ষেত্রে এর ব্যাখ্যাও সিৎহেরই অনুরূপ । কেউ যদি দেখে সে ব্যক্তি সিংহীর মাথার গোশত কিংবা সম্পূর্ণ মাথা ভক্ষণ করছে, সিংহীর মালিক হয়েছে ড৮ড/৮.2117001179.0017)

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।