Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

উনবিংশ পরিচ্ছেদ হাতি, হিংস্র পশু এবং এ জাতীয় প্রাণী দেখা হাতি ঃ হাতির ব্যাখ্যা সাধারণত প্রতাপশালী, বিজয়ী ও অনারব ব্যক্তি দ্বারা করা হয়। কেউ যদি দেখতে পায় সে হাতির পিঠে আরোহণ করেছে, হাতির মালিক হয়েছে, তাকে ঘেরাও করে রেখেছে অথবা ক্ষেত-খামার ব্যতীত অন্য কাজে হ্তী চালনা-পরিচালনা করছে, তাহলে ব্যাখ্যা হবে সে প্রভাব-প্রতিপত্তি ও শান-শওকতের অধিকারী হবে কিংবা অনারব রাজা-বাদশাহ্র দরবারে উচ্চ মর্যাদা লাভ করবে। হাতির গোশ্ত ভক্ষণ করছে মর্মে কেউ স্বগ্ন দেখলে ব্যাখ্যা হবে- আহারকৃত গোশ্তের পরিমাণ অনুপাতে বাদশাহর দরবার থেকে সে ধন-সম্পদ লাভ করবে। আর হাতির লোম, চামড়া, হাড় অথবা হস্তী-দেহের কোন অংশ গ্রহণ করেছে মর্মে দেখতে পেলেও অনুরূপ অর্থ হবে। অর্থাৎ, শাহী দরবার থেকে সে অর্থ-সম্পদ লাভ করবে। আর যুদ্ধের ময়দানে হাতির পিঠে সওয়ার হয়েছে মর্মে দেখতে পাওয়ার ব্যাখ্যা হবে হাতিওয়ালা প্রতিপক্ষের উপর জয়লাভ করবে। ঘটনা 3 বর্ণিত আছে- ভূমধ্যসাগরে অবস্থিত “সিসিলী" দ্বীপে একদল লোক বাস করত।.একবার সেখানকার খৃষ্টান রাজা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে সংকল্পবদ্ধ হয় এবং এর জন্য বিরাট নৌবহর তৈরী করে। ঘটনাক্রমে এরই মধ্যে বাদশাহ স্বগ্নযোগে দেখতে পায় যে, সে তস্তীপৃষ্ঠে আরোহণ করে আছে এবং তার সামনে ঢোল-নাকারা বাজানো হচ্ছে। ঘুম থেকে জাথত হয়ে রাজকীয় পাদ্দীদের ডেকে বাদশাহ স্বপ্নের বৃত্তান্ত শুনিয়ে তাদের কাছে এর ব্যাখ্যা জানতে চায়। তারা তার উদ্দেশ্য সফল হওয়ার এবং বিজয়ের সুসংবাদবাহী ব্যাখ্যা শুনায়। তিনি তাদের নিকট এর প্রমাণ তলব করেন। বিশ্লেষণ দিয়ে তারা বলে, বন্য প্রাণীর মধ্যে হাতি বৃহত্তর এবং শক্তিতে প্রচণ্ড ও সর্বসেরা । কাজেই এর উপর সওয়ার হওয়া অপ্রতিরোধ্য প্রভৃত্ব ও বিজয়ের লক্ষণ। সে সুবাদে স্বপ্নে হস্তীপৃষ্ঠে আরোহী ব্যক্তির বিজয় ও প্রভুত্ব কায়েম না হওয়ার কোন কারণ থাকতে পারে না। দ্বিতীয়ত, আনন্দ-উৎসবে রাজা-বাদশাহদের সদনে ঢোল-নাকারা, বাদ্য-বাজনার অনুশীলন চিরাচরিত নিয়ম। কাজেই হুযুরের ঢোল-বাদ্য দর্শন ডডড/ড/,2110001119,.0017)

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।