Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

অষ্টাদশ পরিচ্ছেদ জংলী গাধা, বন্য গরু, বন্য ছাগল, হরিণ ইত্যাদি হালাল পশু ও এসবের দুধ-গোশত স্বপ্নে দেখা যাবতীয় বন্য পশু 8 আলোচ্য বন্য পশুগ্তলো কেউ স্বপ্রে দেখল, কিন্তু শিকার করা তার উদ্দেশ্য ছিল না এবং এর জন্য সে প্রচেষ্টাও চালায়নি, তাহলে এর ব্যাখ্যা - হবে- এমন সব লোক, যাদের দ্বীন-ঈমান বলতে কিছুই নেই, মুসলমানদের বৃহত্তর জামাত পরিত্যাগ করে প্রবৃত্তির আনুগত্যে যারা এগিয়ে চলে। কেউ যদি দেখতে পায় সে বন্য গাধা, বন্য গরু, বন্য উট ইত্যাদির উপর আরোহণ করেছে অথবা কজা করেছে, অধিকারে এনেছে, এগুলোকে নিজের ঘরে ঢুকিয়েছে কিংবা এগুলোর সাথে উঠা-বসা, চলা-ফেরা করেছে, অথচ শিকার করা তার উদ্দেশ্য ছিল না, তাহলে ব্যাখ্যা হবে- এমন ব্যক্তিকে সে ঘরের ভিতরে প্রবেশ করার এবং দখল কায়েম করার সুযোগ দানে আগ্রহী, যার কোন দ্বীন নেই এবং সে ইসলামের অনুসারীও নয়। যদি দেখে উল্লিখিত প্রাণীর সাথে সে কলহে লিপ্ত রয়েছে, তাহলে ব্যাখ্যা হবে- বাস্তবে এ জাতীয় লোকের সাথে সে ঝগড়া বাধানোর ভূমিকায় তৎপর রয়েছে। উভয়ের প্রকার-প্রকৃতি, গুণ-বৈশিষ্ট্য ও নিয়ম-ধরনে যেহেতু বিভিন্নতা বিদ্যমান, কাজেই স্বপ্নে যে বিজয়ী হবে ব্যাখ্যার ক্ষেত্রেও তাকেই জয়ী রূপে গণ্য করতে হবে। কিন্তু স্বপ্নের বিবাদ যদি একই ধরনের, অভিন্ন প্রকৃতির দুই ব্যক্তির মধ্যে স্তবটিত হয়, তাহলে স্বপ্নের জয়ী লোকটি বাস্তব ও ব্যাখ্যার ক্ষেত্রে পরাজিত বলে ধরে নিতে হবে। যেরূপ ইতোপূর্বে হযরত আবদুল্লাহ্‌ ইবনে যুবায়ের ও আবদুল মালিক ইবনে মারওয়ানের ঘটনায় উল্লেখ করা হয়েছে। আলোচ্য পশুগুলোর মধ্য থেকে স্বপ্নে কোন একটিকে শিকার করার যদি ইচ্ছা করে থাকে, তাহলে ধন-সম্পদ ও গনীমতের মালপ্রাপ্তির ব্যাখ্যা দেয়া বাঞ্ছনীয়। শিকার করার ইচ্ছা থাকাবস্থায় নর-মাদীর মধ্যে কোন পার্থক্য হবে না, উভয় লিঙ্গ -এর ব্যাখ্যা একই ধরনের হবে। অবশ্য ক্ষেত্র বিশেষে ব্যবধান এই হতে পারে যে, স্ত্রী জাতীয় বন্য পশু শিকারের উদ্দেশ্য হলে নারী, পুরুষ ও বাদী-দাসী অর্থে ব্যাখ্যা করা হয়। অর্থাৎ, কেউ যদি হরিণী শিকার করেছে স্বপ্নে দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে_ সে সুন্দরী বাদী অথবা সুন্দরী স্ত্রী লাভ করবে। হরিণী যবাহ ড$৮%%.811]) 09011790010).

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।