৯৮ স্বপ্লের ব্যাখ্যা বকরী ঃ এর ব্যাখ্যা শরীফ, সন্তান্ত, পৃত-পবিভ্র, উত্তম চরিত্রের অধিকারিণী ও ভাগ্যবতী নারী। তাই কেউ যদি স্বপ্নে দেখে সে বকরী লাভ করেছে অথবা মালিক হয়েছে, তাহলে ব্যাখ্যা হবে- সে আলোচ্য গণসম্পন্নী স্ত্রী লাত করবে। যদি দেখে গোশত খাওয়ার উদ্দেশ্যে বকরী যবাহ করেছে, তাহলে সে কল্যাণের অধিকারী হবে। যদি দেখে গোশত খাওয়ার উদ্দেশ্যে বকরী যবাহ করেনি, তাহলে ব্যাখ্যা হবে- সে কোন মহিলাকে বিয়ে করবে। কেউ যদি দেখে তার ঘর থেকে বকরী বের হয়ে গেছে, অথবা হারিয়ে গেছে কিংবা চুরি হয়ে গেছে, তাহলে ব্যাখ্যা হবে- স্ত্রী সম্পর্কে সে এমন পরিস্থিতির শিকার হবে, যা, তার অপছন্দ ও মনোবেদনার কারণ হবে। বকরীর চর্বি ঃ বকরীর গোশত, চামড়া, দুধ, পশম, চর্বি, বকরীর লেদা ইত্যাদির মধ্য থেকে যে ব্যক্তি এর কোন একটি লাভ করেছে মর্মে স্বপ্ন দেখে, তার জন্য তা গনীমতের মালপ্রাপ্তির নিদর্শন। বকরীর বাচ্চা ঃ কেউ যদি স্বপ্নে দেখে তাকে বকরীর বাচ্চা দেয়া হয়েছে, তাহলে ব্যাখ্যা হবে- তার সন্তান জন্ম হবে। কেউ যদি দেখে গোশত লাভের উদ্দেশ্য ব্যতীত বকরীর বাচ্চা যবাহ করছে, তাহলে ব্যাখ্যা হবে- তার সন্তান অথবা বংশের কেউ মারা যাবে। যদি বকরীর বাচ্চার গোশত আহার করছে মর্মে স্বপ্নে দেখতে পায়, তাহলে উক্ত বকরীর বাচ্চার কল্যাণে সে সম্পদ লাভ করবে। রান্না করা বকরীর গোশত আহার করছে মর্মে কেউ স্বপ্ন দেখল, তাহলে ব্যাখ্যা হবে- দর্শনকারী সজীবতা,, প্রাচুর্য ও উত্তম রিষিকপ্রাপ্ত হবে। যদি বকরীর কাচা গোশত ভক্ষণ করছে মর্মে স্বপ্ন দেখতে পায় অথবা উক্ত গোশত দ্বারা কোন ব্যক্তিকে আঘাত করছে মর্মে দেখতে পায়, তাহলে এ উভয় অবস্থায় ব্যাখ্যা হবে- সে কোন লোকের নিন্দাচর্চায় লিপ্ত আছে এবং তার গোশত ভক্ষণ করছে অথবা কথার দ্বারা তার ক্ষতিসাধনে লিপ্ত আছে। ভুনা করা গোশত আহার করছে মর্মে কেউ স্বপ্ন দেখল, তাহলে সে দুশ্চিন্তা ও কষ্ট-যাতনা জড়িত রিযিক লাভ করবে। এমনকি তার হতাশার চূড়ান্ত পর্যায়ে পৌছে যাওয়া বিচিত্র নয়। কেউ যদি স্বপ্ন দেখে তার ঘরে বা অবস্থানের জায়গায়, চামড়া ছাড়িয়ে নেয়া হয়েছে এমন বকরী উপস্থিত হয়েছে, তাহলে ব্যাখ্যা হবে- সেখানে কোন লোক মারা যাবে। যদি দেখে বকরীর দেহের কিছু অংশের চামড়া ছাড়ানো হয়েছে, তাহলে ব্যাখ্যা হবে- সে অৎগের সাথে সর্থশষ্ট লোকটি মৃত্যুমুখে পতিত হবে। স্বপ্নে কেউ যদি বকরীর পা অথবা কোন অংগ খেয়েছে মর্মে দেখতে পায়, তাহলে এটা তার বংশের কোন লোক মারা যাওয়ার অর্থ প্রকাশ করে। যদি বকরীর পাজর কিংবা পাশের অগশ খেয়েছে মর্মে দেখতে পায়, তাহলে ভক্ষিত গোশত তাজা ডড/ড/,.21177001179,.0017)
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।