বনের ব্যাখ্যা ১৭ হলে আযাদ হবে, এমনকি আযাদকারিণী মনিবানকে সে বিয়ে করবে। স্বপ্নে যদি কেউ গাভিন গাতী দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে- চলতি সন অতিক্রান্ত হবে অধিক ফলন, প্রাচ্য ও নিশ্চিত কল্যাণের ভিতর দিয়ে। ভেড়া ঃ ভেড়া দেখতে পাওয়ার ব্যাখ্যা ইতোপূর্বে বর্ণিত স্থুলকায় মোটাসোটা ব্যক্তি, যে হবে সামাজিক মর্যাদায় অধিষ্ঠিত, শক্তিশালী, ধনবান, সন্তান্ত ও বীরত্বের অধিকারী । অতএব, কেউ ভেড়া লাভ করেছে, মালিক হয়েছে মর্মে যদি স্বপ্ন দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে- সে মান-মর্ষাদা ও সম্পদের অধিকারী হবে এবং স্থলকায় শক্তিমানকে বশীভূত করে নিতে সক্ষম হবে। কেউ যদি স্বপ্ন দেখে গোশত লাভের উদ্দেশ্য ব্যতীত এমনিতে ভেড়া যবাহ করেছে অথবা হত্যা করে ফেলেছে, তাহলে ব্যাখ্যা হবে- কোন মর্ধাদাবান শক্তিশালী ব্যক্তির উপর সে প্রাধান্য বিস্তার করবে এবং সফল হবে। আর যদি দেখে সে ভেড়ার চামড়া খসিয়ে নিয়েছে, তাহলে ব্যাখ্যা হবে- সে পরাভূত লোকটির অর্থ-সম্পদ দখল করে নিবে এবং তারা পরস্পর একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। অতঃপর সে যদি ভেড়াটির (গোশতের) কিছু অংশ খেয়েছে মর্মে দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে- সে আলোচ্য ব্যক্তির মাল আত্মসাৎ করবে । কেউ যদি দেখে সে ভেড়ার পিঠে সওয়ার হয়ে আছে এবং যেদিকে ইচ্ছা সেদিকে চালনা করছে, তাহলে ব্যাখ্যা হবে- তার দ্বারা সে কল্যাণ লাভ করবে। তাহলে ব্যাখ্যা হবে- সে এক ব্যক্তির ভরণ-পোষণের ব্যয় বহন করছে। কিন্তু যদি দেখে ইচ্ছা করে সে তোলেনি; বরৎ ভেড়া নিজেই তার উপর সওয়ার হয়ে আছে। তাহলে ব্যাখ্যা হবে- ইতোপূর্বে বর্ণিত প্রতিপক্ষ লোকটি তার উপর সওয়ার হবে তথা প্রাধান্য বিস্তার করবে এবং তাকে অক্ষম করে দিবে। আর যদি দেখে ভেড়াটিকে সে নীচে ফেলে দিয়েছে, তাহলে ব্যাখ্যা হবে- স্বগ্রদষ্টা প্রতিপক্ষের উপর জয়ী হবে এবং তার শক্তি-সামর্থ বিলীন হয়ে যাবে। কেউ স্বপ্ন দেখল, সে এক পাল ভেড়ার মালিক হয়েছে, তাহলে ব্যাখ্যা হবে- শরীফ সন্তরান্ত ও উচ্চতর লোকদের সে আপন প্রভাববলয়ের অধীন করে নিবে। অনুরূপ যদি দেখে মাঠে সে ভেড়া চরানোর কাজে লিপ্ত আছে, তাহলে এর ব্যাখ্যাও সে একই ধরনের হবে। কেউ যদি দেখে সে কোরবানীর উদ্দেশ্যে ভেড়া কিৎবা অন্য কোন পশু যবাহ করছে, তাহলে গোলাম আযাদ করা, বন্দী মুক্ত করা, রোগমুক্তি লাভ করা, খণ শোধ করা অথবা অভাব-অনটনের পর সম্পদের অধিকারী হওয়া ইত্যাদি অর্থে এর ব্যাখ্যা দেয়াটাই অধিক ফলপ্রসূ ও বাস্তবসম্মত। ড৮ড৮ড/.211)091119,.0017)
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।