Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৯৬ ্বপ্রের ব্যাখ্যা কর্মোপযোগী নয়, তাহলে ব্যাখ্যা হবে- সে ব্যক্তি সেখানেই মারা যাবে এবং তার মাল-সম্পদ ভাগ-বাটোয়ারা হয়ে যাবে। কাজের বয়স হয়নি এমন গরু বা বাছুর যবাহ করেছে মর্মে স্বপ্ন দেখার অর্থ কোন ব্যক্তিকে সে বশীভূত করবে এবং মৃত্যুর পূর্বেই তার মাল-সম্পদ হাতিয়ে নেবে। এ ব্যক্তি সে লোকের অনুরূপ হবে না, যে গরু যবাহ করেছে বটে; কিন্তু তার গোশত খাওয়া থেকে বিরত রয়েছে। একাধিক গরু দর্শন করা ঃ স্বপ্নে দেখা গরুগুলো যদি অপরিচিত, অজ্ঞাত হয়, এগুলোর তন্তাবধানকারী কোন রাখাল বা পরিচালক বর্তমান না থাকে আর গরুণ্ুলো কোন স্থানে বা ঘরে ঢুকে পড়েছে মর্সে দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে- সে অঞ্চলে রোগ-ব্যাধি ও মহামারী ছড়িয়ে পড়বে। বিশেষত বলদগুলোর রং যদি বিভিন্ন রকম হয়, কিংবা কাল বা হলুদ বর্ণ হয়, তাহলে মহামারীর প্রাদুর্ভাব সুনিশ্চিত। | গাভী ৪ ইতোপূর্বে বর্ণিত হয়েছে- স্বপ্নে গাভী দেখতে পাওয়া বছর কিংবা নারী অর্থবোধক। কাল বর্ণের গাভী দেখতে পাওয়ার ব্যাখ্যা চলতি বছরটি শস্য-শ্যামল ও সবুজ ফসলে ভরপুর হওয়ার ইঙ্গিতবাহী। যদি দেখে কয়েকটি কাল গাভী একত্রিত হয়েছে, তাহলে সেগুলোর পরিপুষ্টি ও মোটা-তাজার পরিমাণ অনুপাতে একাধিক বছর অধিক ফলন ও প্রাচুর্ের অর্থ বহন করে। পক্ষান্তরে গাতীগুলো ক্ষীণকায়া-দুবলদেহী লক্ষ্য করা অবস্থায় খরা, অজন্মা ও ফসলহানির অর্থ প্রকাশ করে থাকে। কেউ হষ্টপুষ্ট, মোটাতাজা গাভী দেখতে পেল। এখন সে যদি গাতীগুলোর মালিক হয়েছে মর্মে দেখতে পায় অথবা সেগুলো যেখানে অবস্থান করে, সে স্থানের মালিকের অধিকারভুক্ত হয়, তাহলে এর অর্থ চলতি সনের গতি ভাল, ফল-ফসলে প্রাচূর্য দেখা দিবে। গাতীর গোশত দেখার ব্যাখ্যা উক্ত সনের অর্থ-সম্পদ। একইভাবে গাভীর চামড়া, লেদা, চোনা দেখার অর্থ ধন-সম্পদ, টাকা-পয়সা- যা সে উপার্জন করবে। আর যাবতীয় চতুষ্পদ জন্তুর গোবর সবই সম্পদের অর্থ বহন করে। তবে সে মালের বৈধ-অবৈধ, হালাল-হারাম নিরূপণ করা হবে গোবরের গন্ধ অনুসারে । জন্তুর পেট থেকে নির্গত মল-মুত্র, আবর্জনার ব্যাখ্যাও একই ধরনের, তবে এর পরিমাণ ডুবে যাওয়ার মত অধিক হলে অবৈধ-অপবিত্র মালের অর্থবোধক। যার অন্তরালে কোন কল্যাণ নেই। কথাটা ইতোপূর্বে বর্ধিত হয়েছে। গাভীর ঘি, দুধ দেখতে পাওয়া ধন-সম্পদ, অধিক ফলন ও প্রাচূর্য অর্থবোধক তার জন্য, যে ব্যক্তি এর মালিক হবে এবং হাসিল করবে। কেউ যদি গাতীর দুধ দোহন করছে ও পান করছে মর্মে স্বপ্ন দেখে, তাহলে সে অভাবী গরীব হলে ধনী হবেস্ট প্রানী লল্ধুন-সম্পদ বৃদ্ধি পাবে, গোলাম

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।