Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

স্বপ্নের ব্যাখ্যা ৯৫ তাহলে এর অর্থ হবে- অবৈধ ও হারাম সম্পদ উপার্জন করা! কেউ যদি স্বপ্নে দেখে সে উটের দুধ পান. করেছে, কিন্তু দোহন সে নিজে করেনি, তাহলে ব্যাখ্যা হবে_ কোন স্কলকায় প্রভাবশালী ব্যক্তির নিকট থেকে সে ধন-সম্পদ লাভ করবে। আরবী ভাষায় উটের বাচ্চাকে “ফসীলুন নাকাহ' (2411 )-) বলা হয়। কেউ স্বপ্নে দেখল তার উটনী কোথায় যেন নিখোজ হয়ে গেছে, হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে, তাহলে এর ব্যাখ্যা হবে- স্ত্রীর সাথে তার বিচ্ছেদ ঘটবে। গরু ৪ স্বপ্নে শিং বিশিষ্ট গরু দেখতে পাওয়ার ব্যাখ্যা- ক্ষমতাশালী প্রশাসক যার নিকট বৈষয়িক উপকার লাভের আশা করা যায়। কিন্তু যদি শিংবিহীন হয়, তাহলে ব্যাখ্যা হবে- বিভ্তহারা খর্বকায় ব্যক্তি সামাজিক মর্যাদা বলতে যার কিছুই নেই এবং লোকের দৃষ্টিতে যে লাঞ্িত-অপমানিত। গাভী ৪ এর ব্যাখ্যা বছর কিৎবা নারী। কেউ যদি স্বপ্নে দেখে সে গরুর পিঠে সওয়ার হয়েছে অথবা এর মালিক হয়েছে, তাহলে ব্যাখ্যা হবে- বাদশাহর পক্ষ থেকে সে উচ্চপদে আসীন হবে, শাহী অনুগ্ধহে ধন্য হবে, কোন সরকারী কর্মকর্তা বা উচ্চপদস্থ লোক তার প্রভাবাধীন হবে এবং তার মাধ্যমে সে বিপুল অর্থের মালিক হবে। যদি দেখে গরুটি তার ঘরে ঢুকেছে এবং একে সে কাবু করে ফেলেছে, তাহলে ব্যাখ্যা হবে- অর্জিত ধন সংরক্ষণ করা তার পক্ষে সম্ভব হবে এবং গরঃটি তার কল্যাণ বৃদ্ধির কারণ হবে। কেউ যদি দেখে সে বহু গরুর মালিক হয়েছে, তাহলে ব্যাখ্যা হবে- সে বিপুল সম্পদের পরিচালক হবে এবং এগুলো তার অধিকারে ন্যস্ত থাকবে। | কেউ স্বপ্ন দেখল গরু তাকে শিং দিয়ে গুতা মেরেছে। তাহলে ব্যাখ্যা হবে- সে কর্মচ্যত হবে এবং শিং -এর আঘাতের তীব্রতা অনুপাতে সে ক্ষয়-ক্ষতির সম্মুখীন হবে। যদি দেখে তার গরুর শিং ভেঙ্গে গেছে, তাহলে ব্যাখ্যা হবে- তার কাজে বিপর্যয় দেখা দিবে এবং তার অবস্থা কর্মচ্যুতির নিকটবর্তা হয়ে যাবে। বলা বাহুল্য, গরুর শিং -এর ব্যাখ্যা সাধারণত ব্যক্তির মান-ইযযত, ধন-সম্পদ ও যোগ্যতা- কর্মদক্ষতা দ্বারা করা হয়। স্বামী বর্তমান আছে এমন কোন নারী যদি গরুর পিঠে আরোহণ করেছে মর্মে স্বপ্ন দেখে, তাহলে ব্যাখ্যা হবে- স্বামী তার অধীন হবে এবং স্বামীর উপর তার প্রভাব কায়েম হবে। কিন্তু নারী যদি স্বামীবিহীন হয়, তাহলে উপস্থিত ক্ষেত্রে তার বিয়ে সম্পন্ন হয়ে যাবে। কর্মক্ষম বা কর্মরত গরুর গোশত দেখতে পাওয়া তার সম্পদ আর গরুর চামড়া দর্শন করা তার ত্যাজ্য সম্পত্তির অর্থবোধক। কেউ স্বপ্ন দেখল, সে গরু যবাহ করেছে এবং গোশত ভাগ-বন্টন করে দিয়েছে। এর ব্যাখ্যা সে মৃত্যুবরণ করবে। যদি দেখে গরুটি কর্মক্ষম কিংবা ৭ ড$৮/৮%.8110 00117900100.

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।