স্বপ্নের ব্যাখ্যা ৫ আরবদের মধ্যে কেউ যদি বলে ঃ ১১০২০519125 51288155518 “উশনান দ্বারা তোমার বিষয়ে আমি হাত ধুয়ে ফেলেছি।” এর অর্থ তখন এটাই নেয়া হয় যে, তোমার কল্যাণ ও উপকারিতা থেকে আমি নিরাশ হয়ে গেছি। অনুরূপ স্বপ্নে কেউ ভেড়া দেখতে পেলে তার ব্যাখ্যা হবে-সে ব্যক্তি সমাজে গণ্যমান্য ও বরণীয় হবে। এ জাতীয় অগণিত উপমা সমাজে প্রচলিত প্রবাদ হিসাবে ছড়িয়ে রয়েছে। নামের প্রকাশ্য অর্থ দ্বারা তা”বীর করার দৃষ্টান্ত যেমন, কারো নাম “ফযল" হলে ফযীলত, “রাশেদ হলে হেদায়াত ও পথ প্রদর্শন এবং “সালেম” হলে শান্তি-নিরাপত্তা ইত্যাদি অর্থ নিতে হবে। আর অর্থ ও মর্মদৃষ্টে তা"বীর করতে হলে তার উপমা যেমন, নার্গিস ও গোলাপ সম্পর্কে কেউ জিজ্ঞেস করলে কিংবা এর সাথে সম্বন্ধযুক্ত হলে তার অর্থ হবে স্থায়িত্বহীনতা ও আয়ুর স্বল্পতা । কিন্তু স্থায়িত্ব ও দীর্ঘায়ুর কারণে রায়হান ফুলের সুগন্ধির ব্যাখ্যা এর বিপরীত অর্থবোধক নিতে হবে। (অর্থাৎ, স্বপ্রে কেউ রায়হান ফুল দেখতে পেয়ে এর তাস্বীর জানতে চাইলে উত্তর হবে-তার আয়ু দীর্ঘ হবে। কেননা, রায়হান ফুলের গাছ বহু দিন বেঁচে থাকে এবং এর সুগন্ধি ও সজীবতা অন্যান্য ফুল বা সুগন্ধির তুলনায় অধিক স্থায়ী হয়। -অনুবাদক) এ জাতীয় বহু দৃষ্টান্ত বাস্তবে লক্ষ্য করা যায়। বিপরীত অর্থে ব্যাখ্যা দেয়ার দৃষ্টান্ত যেমন- স্বপ্নে এক ব্যক্তি নিজেকে কান্নারত অবস্থায় দেখতে পেল। এর সাথে চিৎকার, আওয়াজ কিংবা কাপড় ছিড়ে ফেলা যুক্ত না হলে অর্থ হবে- আনন্দ ও খুশীর আগমন। পক্ষান্তরে হাসি-খুশী ও নাচ দেখতে পেলে অর্থ হবে দুঃখ-বেদনা, বিপদ-মুসীবত ও দুশ্চিন্তা। অনুরূপ দুই ব্যক্তিকে পরস্পর বিবদমান ও কুস্তিরত দেখা গেলে ধরাশায়ী ও পরাজিত ব্যক্তিকেই বিজয়ী ধরে নিতে হবে। কোন ব্যক্তি স্বপ্নে দেখল-তার দেহে শিংগা লাগানো হচ্ছে। এর ব্যাখ্যা-তার প্রতি কোন শর্ত আরোপ করা হবে। অথবা দেখতে পেল তার প্রতি কোন শর্ত লাগানো হচ্ছে। এমতাবস্থায় অর্থ হবে- তার গায়ে শিংগা লাগানো হবে। কেননা, শর্ত (৮১) শব্দটি আরবী ভাষায় শিংগা লাগানোর অর্থে ব্যবহারের প্রচলন বহুল পরিচিত। অনুরূপ কেউ স্বপ্নে দেখল- তাকে কবরে প্রবেশ করানো হচ্ছে। এর অর্থ হল, তাকে বন্দী করা হবে। কিন্তু যদি দেখতে পায় তাকে এমন জায়গায় আটক করার আয়োজন চলছে, যা তার নিকট অজ্ঞাত ও অপরিচিত। তদুপরি সেখানকার ড৮ড৮ড/.211)0901119,.0017)
— পৃষ্ঠা ১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।