Maulana Muhammad Abdul Malek (Book) — Iman(Almodina com)
/ ৭১
📝 লেখা 📖 পিডিএফ

ঈমান সবার আগে ৯ ইন্ডরিয়থাহ্য ও দৃশ্যমান বস্তুসমূহ বা সাধারণ বিবেক বুদ্ধি ছারা বোঝা যায় এমন বিষয়সমূহ ঈমানের বিষয়বস্তু হতে পারে না। এসব তো মানুষ এমনিতেই মেনে নেয় । এতে ঈমান আনা না আনার প্রশ্নই অবান্তর । দেখা বিষয়ে বিশ্বাস স্থাপনের নাম ঈমান নয়। মুমিনকে তো এজন্য মুমিন বলা হয় যে, সে না দেখা বিষয় শুধু আল্লাহ বা তার রসূলের সংবাদের উপর ভিত্তি করে মেনে নিয়েছে ও বিশ্বাস করেছে। দাহরিয়ারা বলে, “্বচক্ষে দেখা ছাড়া আমরা কিছু মানি না।' আর যুক্তিপূজারীরা বলে, “যা বিবেক বুদ্ধি দিয়ে উপলব্ধি করা যায় না তা আমরা মানি না।” পক্ষান্তরে মুমিন বলে, “সত্য সংবাদদাতার সংবাদ মেনে নেওয়া সুস্থ বিবেকেরই ফয়সালা ।' তাই আল্লাহ ও তীর রাসূলের বাণী পৌছার পর তা গ্রহণ করতে বিলম্ব করার কোনোই অবকাশ নেই। আল্লাহ তাআলা কুরআন মজীদের শুরুতেই মুমিনের গায়েবে বিশ্বাস করার এই গুণ-বৈশিষ্ট্যের প্রশংসা করে বলেছেন_ ১৮ ৮৫৬ 308 চে ৯ ও) এও 5১ ০) ৪ তর এ ও 01 ৩৪ ৮073 ৩৫ 001 0০৮৮8 ০ ০ ১১৪৫ 5৩5 এ১ ৮ 9০420 4১ ৩4087 ৫ এ৬ এ ৩৪৯ ১১৯৪৬ আলিফ লাম মীম, এটি সেই কিতাব । এতে কোনো সন্দেহ নেই। এটা হেদায়াত এমন ভীতি অবলম্বনকারীদের জন্য | যারা অদৃশ্য জিনিসসমূহের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যা কিছু দিয়েছি তা থেকে (আল্লাহর সন্তোষজনক কাজে) ব্যয়করে। . এবং যারা ঈমান রাখে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতেও এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতেও এবং তারা আখিরাতে পরিপূর্ণ বিশ্বাস রাখে । এরাই এমন লোক, যারা তাদের প্রতিপালকের পক্ষ হতে সঠিক পথের উপর আছে এবং এরাই এমন লোক, যারা সফলতা লাভকারী ।-সূরা বাকারা (২) : ১-৫ যে ব্যক্তি মুসলিম হওয়া সত্বেও কুরআন-সুন্নাহয় বর্ণিত অদৃশ্যের বিষয় মেনে. নিতে এ জন্য সন্দিহান থাকে যে, সে সকল বিষয়ের ধরণ ও ' বিস্তারিত বিবরণ তার বুঝে আসছে না। অথবা শরীয়তের কোনো হুকুম কবুল করতে এজন্য দ্বিধাগ্রস্ত যে তার এই হুকুমের হেকমত বুঝে আসছে না। অথবা কুরআন-হাদীসে সুস্পষ্টভাবে বর্ণিত কোনো বিষয়ে সে এজন্য . সন্দেহ পোষণ করে যে, সে বিষয়ে কোনো বিজ্ঞানীর সাক্ষ্য নেই। এ সকল লোক আসলে ঈমানের হাকীকতই বোঝে না।

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।