৬২ ঈমান সবার আগে এটা সম্ভব যে, কিছু শাসক ঈমানদার হয়েও এবং ইসলামের বিধান ও দণ্ডকে ইনসাফপূর্ণ মনে করেও ভীরুতার কারণে তা কার্যকর করার সাহস করেন না। এদের উপর অবশ্য নিফাক ও ইলহাদের হুকুম জারি হবে না। তো নিবেদন করা হচ্ছিল যে, নিজের ঈমান যাচাই করার এক গুরুত্পূর্ণ পদ্ধতি হল, নিজের অবস্থা বিচার করা যে, আমার কাছে প্রাধান্যের মানদণ্ড ঈমান ও ইসলামের পরিবর্তে নিজের রুচি-অভিরুষি, প্রবৃত্তির চাহিদা কিংবা নিজের দল, গোত্র ও সম্প্রদায়ের পক্ষপাত নয় তো? যদি এমন হয় তাহলে তৎক্ষণাৎ তওবা করে শুধু এবং শুধু ইসলামী প্রাধান্যের মাপকাঠি অবলম্বন করতে হবে এবং ঈমানের তাজদীদ ও নবায়ন করতে হবে। আমলের সংশোধনের হিম্মত যদি এই মুহুর্তে না হয় তাহলে ঈমান তো দিলের বিষয় । ঈমানের সংশোধন তো তৎক্ষণাৎ হতে পারে । আর এর দ্বারা অন্তত আল্লাহ ও তীর দ্বীনের বিরুদ্ধে বিদ্রোহের অপরাধ থেকে তো নিষ্কৃতি পাওয়া যেতে পারে । ছ. আল্লাহকে হাকিম ও বিধানদাতা মেনে নিতে আমার মনে কোনো দ্বিধা নেই তো? (নাউযুবিল্লাহ) . এক তো হচ্ছে বর্তমানকালের বাস্তবতা যা আমাদেরই কর্মফল যে, ভূপৃষ্ঠের কোনো অংশ এমন নেই যেখানে রাষ্ত্রীয়ভাবে ইসলামী বিধান কার্ষকর, কিন্তু মুমিনমাত্রের জানা আছে যে, মুসলিম উম্মাহর প্রকৃত অবস্থা এ নয়, মুসলিম উম্মাহ তো পূর্ণাঙ্গ দ্বীন ও শরীয়তের অধিকারী । যাতে বড় একটি অংশ রয়েছে রাজ্য-শাসন বিষয়ক। উম্মাহর নেতৃত্ ও পরিচালনা যাদের উপর ন্যস্ত তাদের ফরয দায়িত্ব এ নীতি ও বিধান অনুযায়ী দেশ মারফ, নাহি আনিল মুনকার (সকল মন্দের প্রতিরোধ ও প্রতাবদ), ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা ও খিলাফত আলা মিনহাজিন নুবুওয়াহ' ননেববী আদর্শ অনুযায়ী যমীনে খেলাফত পরিচালনা করা)-এর দায়িত্ব পালন করা, ইসলামী হদ, কিসাস ও তাষীর (দগ্ডবিধি) কার্যকর করা, সাধ্যানুযায়ী ইসলামী জিহাদের দায়িত্ব পালন করা, রাষ্ট্র পরিচালনা (আইন-বিচার, নির্বাহী) এর ক্ষেত্রে নতুন-পুরাতন জাহেলিয়াতের বিধি-বিধান এবং নতুন- পুরাতন সকল তাগৃতি ব্যবস্থা থেকে সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে ইসলামী বিধি- বিধানের আনুগত্য করা । এ হচ্ছে ইসলামের শিক্ষা এবং এ হচ্ছে মুসলিম এ ০০১0 ৩ 2 ০০৭৩০ ১০০ তি এন ভে ক) ও ২৫ টি এ ওয়া ক ৮ ১ ও ৬ ৩০০ ০
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।