Maulana Muhammad Abdul Malek (Book) — Iman(Almodina com)
/ ৭১
📝 লেখা 📖 পিডিএফ

৫২ ঈমান সবার আগে আছে সে সরাসরি কাফির। তবে যথাযথ দলীল-প্রমাণ ছাড়া কারো বিষয়ে নিফাকের সন্দেহ করা বা কাউকে নিফাকের অভিযোগে অভিযুক্ত করা জায়েয নয়। হ্যা, যখন কারো কথা বা কাজের দ্বারা নিফাক প্রকাশিত হয়ে _ পড়ে, অন্তরে লালিত কুফরী আকীদা ও ইসলাম-বিছ্বেষ জিহ্বায়ও এসে যায় তখন তো এর বিষয়ে মুসলমানদের সাবধান হতেই হবে এবং সরকারকেও এই লোক সম্পর্কে যথাযথ পদক্ষেপ নিতে হবে। বিশ্বাসগত নিফাকের রূপগুলো কী কী কুরআন কারীমে তা ঘোষণা করা হয়েছে। সেগুলো জেনে নিজেকে যাচাই করা উচিত, আমার মধ্যে এসবের কোনো কিছু নেই তো বিশ্বাসগত নিফাকের বিভিন্ন রূপ আছে। কয়েকটি এই : * ইসলামী শরীয়ত বা শরীয়তের কোনো বিধানকে অপছন্দ করা । নিদর্শনের কিংবা ইসলামের কোনো বিধানের বিদ্রূপ বা অবজ্ঞা করা। * ইসলামের কিছু বিশ্বাস ও বিধানকে মানা, আর কিছু না মানা । * শরীয়তের কোনো বিধানের উপর আপত্তি করা বা তাকে সংস্কারযোগ্য মনে করা । * ইসলামের কোনো অকাট্য ও দ্যর্থহীন আকীদা বা বিধানের অপব্যাখ্যা করা। গ. শাআইরে ইসলামের বিষয়ে আমার অবস্থান কী? ' শাআইরে ইসলামকে “শাআইর' এজন্য বলা হয় যে, তা ইসলামের চিহ্ব। প্রধান “শাআইর' এই : এক. ইসলামের কালিমা, দুই. আল্লাহর ইবাদত (বিশেষত নামায, যাকাত, রোযা, হজু) তিন. আল্লাহর রাসূল, চার, আল্লাহর কিতাব, পাঁচ. আল্লাহর ঘর কা'বা, অন্যান্য মসজিদ ও ইসলামের অন্যান্য পবিত্র স্থান, বিশেষত মসজিদে হারাম, মিনা, আরাফা, মুযদালিফা, মসজিদে আকসা ও মসজিদে নববী । ছয়. হজে কুরবানীর জন্য নির্ধারিত এ পশু, যাকে “হাদী' বলে । কুরআন মজীদে (২২ : ৩২, ৩০) আল্লাহ তাআলা ইসলামের শাআইর নিদর্শনাবলী) কে “শাআইরুল্লাহ' ও 'হুরুমাতুল্লাহ' নামে ভূষিত করেছেন। এবং এই নিদর্শনগুলোর মর্যাদা রক্ষার আদেশ করেছেন। আর ইরশাদ করেছেন, এগুলোর মর্যাদা রক্ষা প্রমাণ করে অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। নিজের ঈমান যাচাইয়ের এক গুরুত্তপর্ণ উপায় এই যে, আমি আমার অন্তরে খুঁজে দেখি, নিজের কথা ও কাজ পরীক্ষা করে দেখি আমার মাঝে শাআইরে ইসলামের ভক্তি-শরদ্ধা আছে কি না। তদ্রুপ কেউ শাআইরুল্লাহর

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।