Maulana Muhammad Abdul Malek (Book) — Iman(Almodina com)
/ ৭১
📝 লেখা 📖 পিডিএফ

ঈমান সবার আগে ৪১ ইসলামের শিক্ষায় “মুয়ালাত' ও “বারাআত' (থা বন্ধুত্ব পোষণ ও বর্জন)-এর মানদণ্ড ঈমান। আর পরস্পর সহযোগিতার মানদণ্ড ভালো কাজ ও খোদাভীরুতা। | আমি যদি মুমিন হই তাহলে আল্লাহর সব মুমিন বান্দার সাথে আমার বন্ধুত্ব ও ভালবাসা । তা সে যে বর্ণের, যে ভাষার, যে বংশের বা যে দেশেরই হোক না কেন। তার রাজনৈতিক পরিচয়ও যা-ই হোক না কেন। তার সাথে আমার ঈমানী বন্ধুত্‌ সর্বাবস্থায় অটুট থাকবে। (উল্লেখ্য, কোনো মুসলমানের রাজনৈতিক দলের সদস্য হওয়ার এবং এ দলীয় পরিচিতি বহন করার শরয়ী বিধান কী এবং এতে কী আলোচনা আছে তা এ নিবন্ধের বিষয়বস্তু নয়) মুমিনের সাথে আমার এই বন্ধৃত্্‌ ঈমানের কারণে এবং আল্লাহর জন্য, সাম্প্রদায়িক চেতনা থেকে নয়। এ কারণে আল্লাহ্‌র নাফরমানীর ক্ষেত্রে না তার সঙ্গ দিব, না তার সাহায্য করব। সে যদি কোনো অমুসলিমের উপরও জুলুম করে আমি তার সহযোগিতা করব না; বরং সাধ্যমত তাকে জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করব। আর যে অমুসলিম (দ্বীন ও আখিরাত অস্বীকারকারী কিংবা ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীনের অনুসারী-যে কোনো কাফির, মুশরিক, মুনাফিক) তার সাথে আমার আল্লাহর জন্যই বিদ্বেষ। কারণ সে আমার, তার ও গোটা জগতের রব আল্লাহর বিদ্রোহী । আর যেহেতু এই শক্রতা শুধু আল্লাহর জন্য, কোনো সাম্প্রদায়িক চেতনা থেকে নয়, এ কারণে আমি তার সাথে কখনো না-ইনসাফী করব না; বরং যদি দেখি, সে মজলুম হচ্ছে আর তাকে জুলুম থেকে মুক্ত করার সাম্য আমার আছে তাহলে জুলুম থেকে মুক্ত করতেও আমি পিছপা হব না। দু'জন লোকের মাঝে হয়তো ভাষা, ভূখণ, বর্ণ, গোত্র, আত্মীয়তা ও রাজনৈতিক পরিচয় সব বিষয়ে অভিন্নতা আছে, কিন্তু এদের একজন মুসলিম অন্যজন অমুসলিম, তো এই সকল অভিন্নতার কারণে মুসলিমের উপর অমুসলিমের যে হকৃগুলো সাব্যস্ত হয় তা তো এ মুসলিম অবশ্যই আদায় করবেন কিন্তু এদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না; বরং মুসলিম তাকে আল্লাহর জন্য দুশমনই মনে করবে যে পর্যন্ত না সে ঈমান তত 280 ৫ ও ৩৫ 2৩. ছু পিল 26 এত ১ তত 1:০৫ (দর ৯, রি 23855 ভডি স িহনত০ এ রি ছা এপ পি ও তি উল এ] ৯৪৯ ০৫ ১2 ৩5 ০৫৮৫2 (৫ ৩ ৬৭ 55৩৫ ১৩৫ সুঠিিস এড 8৪১১ ৪৬৫৮

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।