+ 05 ১৭; প্রকাশকের কথা ঈমান ও আকীদা ইসলামের পঞ্চবুনিয়াদের প্রধান। ঈমানের অবর্তমানে কোন আমলই আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। এ জন্যই “ঈমান সবার আগে" প্রয়োজন। ঈমান- আকীদার বিষয়সমূহ যথাযথভাবে জেনে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা, মুখে স্বীকার করা ও অন্যন্য অঙগ-প্ত্যঙ্গের মাধ্যমে তা বাস্তবায়ন করার নামই ঈমান। সাতটি মৌলিক বিষয়ে যথাযথভাবে বিশ্বাস স্থাপন করতে হয়। ১. আল্লাহপাকের সত্তা ও গুণাবলীর উপর ঈমান। ২. ফেরেশতাদের উপর ঈমান। ৩. সকল আসমানী কিতাবের উপর ঈমান। ৪. সকল নবী-রাসূলের উপর ঈমান। ৫. আখেরাতের (সকল বিষয়ের) উপর ঈমান। ৬. তাকদীরের (ভাল-মন্দ সবকিছু আল্লাহপাকের পক্ষ হতে হয় এ কথার) উপর ঈমান। ৭. মৃত্যুর পর পুনর্জীবিত হওয়ার উপর ঈমান। উপরোক্ত সাতটি বিষয়কে যথাযথভাবে জেনে সবগুলোর সকল অংশের উপর বিশ্বীস স্থাপন করলে তাকে ঈমানদার বলা যাবে। এ সকল বিষয়ের কোন একটি কিংবা কোনটির অংশবিশেষ অস্বীকার বা অবিশ্বীস করলে ঈমানদার হতে পারবে না। | মহানবী সাললান্লাছ আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ ইসলামের ভিত্তি পাচটি জিনিষের উপর । ১. এ কথার সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালার বান্দা ও রাসূল। ২. নামায কায়েম করা। ৩. যাকাত আদায় করা। ৪. হজ্জ করা এবং ৫. রমযানের রোযা রাখা । ধারী ও মুসলিম) এ হাদীসের ব্যাখ্যায় বলা হয়েছে, ইসলামের মূল ভিত্তি হলো, “ঈমান ও আকীদা'। ঈমান ও আকীদা সহীহ করা ব্যতীত কৌন মানুষ মুসলমানই হতে পারবে না। এজন্য ঈমান ও আকীদার ব্যাপারে কোন প্রকার শিথিলতা, অজ্ঞতা, অস্পষ্টতা, অস্বচ্ছতার কোন অবকাশ ইসলামে নেই। একজন মানুষ আমলে যত অথসরই হোক না কেন, যদি তার ঈমান ও হবে না। - অথচ এই ঈমান ও আকীদার ব্যাপারেই আমাদের অবহেলা সবচেয়ে বেশী। আমাদের দ্বীনী আলোচনার মজলিসপ্ুলোতে আমরা বিভিন্ন আমলের ফযীলত ও বিভিন্ন বুযুর্গের কাশফ-কারামতের ঘটনার আলোচনাতো অত্যন্ত আগ্রহের সাথে করে এবং শোনে থাকি,
— পৃষ্ঠা ৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।