Maulana Muhammad Abdul Malek (Book) — Iman(Almodina com)
/ ৭১
📝 লেখা 📖 পিডিএফ

ঈমান সবার আগে ২৯ ভালোভাবে বুঝে নিন, শরীয়তের বিধি বিধানকে হক ও অবশ্যপালনীয় বলে স্বীকার করার পর পালনে ক্রুটি হলে তা গুনাহ, কুফর নয় । কারণ এই ব্যক্তি নিজেকে অপরাধী মনে করে। পক্ষান্তরে বিধানের উপর বিরুদ্বপ্রশ্ব বা প্রতিবাদের অর্থ সরাসরি আনুগত্য ত্যাগ, যা সাধারণ অপরাধ নয়, বিদ্বোহ। এটা মানুষকে দুনিয়ার বিধানে “মুবাহুদ দম' (হত্যাযোগ্য) আর আখিরাতের বিধানে চিরজাহান্নামী সাব্যস্ত করে। ১০. ঈমানী আকাইদ ও আহকাম স্পষ্টভাবে ঘোষিত ও গোটা উম্মাহর দ্বারা প্রজন্ম পরম্পরায় প্রবাহিত, এতে বিকৃতি ও অপব্যাখ্যা অস্বীকারেরই এক প্রকার ঈমানী আকাইদ ও আহকাম অস্বীকার করা, অবজ্ঞা ও বিদ্রপ করা এবং বিরুদ্ধ প্রশ্বের লক্ষ্যবস্ত বানানো যেমন কুফর তেমনি এগুলোর কোনো একটিরও এমন কোনো “ব্যাখ্যা” করাও সরাসরি কুফর, যার দ্বারা তার প্রতিষ্ঠিত অর্থই বদলে যায়। কোনো কিছুর অপব্যাখ্যা ও অর্থের বিকৃতি হচ্ছে এ বিষয়টি অস্বীকারের ভয়াবহতম প্রকার। ঈমানের বিষয়গুলোর উপর প্রতিষ্ঠিত অর্থেই ঈমান আনতে হবে । নিজের পক্ষ হতে সেগুলোর কোনো অর্থ নির্ধারণ করে, কিংবা কোনো বেদ্বীনের নবউদ্তাবিত অর্থ গ্রহণ করে ঈমানের দাবি করা সম্পূর্ণ অর্থহীন ও সুস্পষ্ট মুনাফেকী। “ব্যাখ্যা” তো এখানে হয় যেখানে ভাষার বাকরীতি ও মর্মোদ্ধারের নীতিমালা অনুযায়ী একাধিক অর্থের সম্ভাবনা থাকে, কিন্তু যেখানে কোনো বিধান বা বিশ্বাসের অর্থ ও মর্ম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে অসংখ্য মুমিনের সুসংহত সূত্রে প্রজন্ম পরম্পরায় প্রবাহিত হয়ে আসে এবং যাতে প্রতি যুগে মুসলিম উম্মাহর ইজমা ও একমত্য বিদ্যমান থাকে সেখানে ভিন্ন ব্যাখ্যার অবকাশ থাকে কীভাবে? সেখানে তো এ অর্থই নিশ্চিত ও নির্ধারিত । ওখানে ভিন্ন “ব্যাখ্যার অর্থ এ অকাট্য ও প্রতিষ্ঠিত বিষয়কে অস্বীকার করা। যেমন কেউ বলল, “নামায সত্য, কিন্ত তা পাঁচ ওয়াক্ত নয়, দুই ওয়াক্ত । কিংবা বলল, “নামায সত্য, কিন্তু আসল নামায তা নয়, যা মুসন্লিগণ মসজিদে আদায় করেন, আসল নামায তো মনের নামায । যে তা আদায় করতে পারে তার দেহের নামাযের প্রয়োজন নেই । (নাউযুবিল্লাহ) কিংবা বলল, “শরীয়ত সত্য, কিন্ত তা আম বা সাধারণ মানুষের জন্য, খাস বা বিশেষ ব্যক্তিদের জন্য আছে আলাদা শরীয়ত ।' (নাউযুবিল্লাহ) কিংবা বলল, "শরীয়ত তো প্রাচীন যুগের ব্যাপার, আজকের উন্নতির যুগে এর সংস্কার প্রয়োজন ।' (নাউযুবিল্লাহ)

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।