Maulana Muhammad Abdul Malek (Book) — Iman(Almodina com)
/ ৭১
📝 লেখা 📖 পিডিএফ

ঈমান সবার আগে ২১ গালিগালাজের মতো নীচ কর্মে অবতীর্ণ হতে পারে না। কারণ এটা বিদ্বেষ ও শত্রুতা প্রকাশের চরম হীন উপায়। শরাফতের লেশমাত্র আছে এমন কেউ তা অবলম্বন করতে পারে না। যেহেতু ইসলামই একমাত্র সত্য ধর্ম ভাই দুম্কৃতিকারী ও ্রান্ত মতে বিশ্বাসীই এর শত্রু । এদের অতিমাত্রায় উ্ ও কষ্র শ্রেণীটি তাচ্ছিল্য, বিদ্ধপ ও অসশ্রীল বাক্যের দ্বারা এই শক্রতার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকে। অভিজ্ঞতায় দেখা গেছে, সকল যুগের উগ্র কাফির-মুশরিকের প্রবণতা এটাই ছিল৷ এদের যে শ্রেণীটি এ অসভ্যতাকে মুনাফিকীর আবরণে আবৃত রাখার চেষ্টা করেছে তারাও এতে সফল হতে পারেনি। | এদের সাথে মুসলিম জনগণের আচরণ কী হবে এবং রাষ্ট্রপক্ষের আচরণ কী হবে তা আলাদা বিষয় । এখানে যে কথাটি বলতে চাই, তা এতই স্পষ্ট যে, বলারও প্রয়োজন ছিল না। কিন্তু আমরা এমন এক পরিবেশে বাস করি, মনে হয়, এই সুস্পষ্ট কথাটিও অনেকেরই জানা নেই বা উপলব্ধিতে নেই। তা এই যে, ইসলাম, ইসলামের নবী (কিংবা ইসলামের কোনো নিদর্শন সম্পর্কে কটুক্তিকারী, আল্লাহ ও তাঁর রাসূল কিংবা তার কোনো বিধানের অবজ্ঞা ও বিদ্বপকারী যদি মুসলিমপরিবারের সন্তান হয়, মুখে কালিমা পাঠকারীও হয় তবুও সে কাফির ও মুসলমানের দুশমন। শরীয়তের পরিভাষায় এই প্রকারের কাফিরের নাম “মুনাফিক', “মুলহিদ' ও যিনদীক। এই স্পষ্ট বিধান এখন এজন্যই বলতে হচ্ছে যে, আমাদের সমাজে এমন লোকদের কুফরী কর্মকাণ্ড থেকেও বারাআত (সেম্পর্কহীনতা) প্রকাশ নিজের ঈমান রক্ষার জন্য অপরিহার্য মনে করা হয় না; বরং এদের সাথেও মুসলমানদের মতো আচরণ করা হয়, এদের প্রশংসা করা হয়, এদেরকে 'জাতীয় বীরে' পরিণত করার চেষ্টা করা হয়। শুনুন, ইসলাম, ইসলামের নিদর্শনের সাথে মুসলমানের সম্পর্ক কেমন হয় আর কাফির-মুনাফিকের আচরণ কেমন হয়। এরপর ফয়সালা করুন, আপনি কাদের সাথে থাকবেন। কুরআন কারীমে আরো দেখুন, যারা ইসলামের সাথে, ইসলামের নবীর সাথে ও ইসলামের নিদর্শনসমূহের সাথে বিদ্রপ করে, আল্লাহ, তাঁর রাসূল ও মুসলমানদেরকে কষ্ট দেয় তাদের সম্পর্কে আল্লাহ তাআলার ফয়সালা কী। 1 ০0 ০৫ ৩৫510 49 1৩ ৩০ ১ ও (৭ ৩ ও 200 5189009৬555 [35 3) 40159 53900 0 2 কেও ১৮475656৩9৫ ৩১০৫

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।