১৬ নবী করীম (সা)-এর ওসীয়ত ৫১. আলী! কেউ মানুষকে আল্লাহর নিষিদ্ধ কাজের দিকে আহবান করলে এবং তার কথায় সাড়া দিয়ে কেউ হারাম কাজ করলে সে পাপের অংশ আহবায়কও বহন করবে অথচ তার আহবানে যারা পাপ করেছে ওদের শাস্তি লাঘব করা হবে না। ৫২. আলী! পবিত্রতা অর্জন ব্যতীত আল্লাহ্ কোন সালাত কবুল করেন না, আর কোন হারাম মাল থেকে সাদাকা করা হলে আল্লাহ্ তা কখনো কবুল করেন না। ৫৩. আলী! হারাম থেকে উদর পবিত্র না রাখলে এবং উপার্জন হালাল. না হলে কারো তওবা কবুল করা হয় না। ৫৪. আলী! মৃত ব্যক্তিদের জন্য দান করবে, কারণ, আল্লাহ্ তা'আলা জীবিতদের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের কাছে দান-খয়রাতের সওয়াব পৌছিয়ে দেওয়ার জন্য কিছু সংখ্যক ফিরিশতা নির্দিষ্ট করে রেখেছেন । তারা যখন দান-খয়রাতের সওয়াব বহন করে মৃত আত্মীয় ও বন্ধুদের কাছে নিয়ে যান, তখন তারা অত্যন্ত আনন্দিত হন। এর পর তারা দুয়িতে যে ধন-সম্পদ রেখে এসেছেন সে সবের কথা স্মরণ করে অনুতপ্ত ও দুর্ঘখত হন । তারা বলেন, ইয়া আল্লাহ্! যারা আমাদের জন্য দান করেছেন তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জান্নাতের সুসংবাদ দিন । যেমন জান্নাতের সুসংবাদ দিয়েছেন আপনি আমাদেরকে । আমরা অনুতপ্ত যে সম্পদ রেখে এসেছি সে সবের জন্য । ৫৫. আলী! তুমি আল্লাহ্র কাছ থেকে যা পাও, তাতে তুষ্ট থাক । কেননা, অভাবের চাইতে তিক্ত আর কিছু নেই। ৫৬. আলী! লঙ্জাই দীন। লজ্জা হলো-_-মাথা ও তৎসংশ্লিষ্ট সব কিছুর হিফাযত করা, উদর এবং উদরে যা সঞ্চিত হয় সে সবের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা । ইবাদতের মূল হলো, আল্লাহ্র যিক্রে রত থাকা, অন্য বিষয়ে নিরবতা অবলম্বন ।. ৫৭. আলী! ছয়টি জিনিস শয়তানের প্রভাব প্রসৃত £ ক. হাই তোলা, খ. বমি করা, গ. পেট. থেকে মুখের দিকে খাদ্যদ্রব্য বা পানীয়ের উদৃগীরণ, ঘ. নাক দিয়ে রক্ত ঝরা, উ. প্রথম বার্রে হাচি ব্যতীত অপর সকল হাচি, চ. তন্দ্রা । ৫৮. আলী! তুমি রাতে সালাত আদায় করবে বকরী দোহন করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় পরিমাণ হলেও । কারণ, রাতে দু'রাকাআত সালাত আদায় করা উত্তম, দিনে মসজিদে গিয়ে হাজার রাকাআত সালাত আদায় করার চাইতে । যারা চেহারা হয় অতি রৌশন। | ৫৯. আলী! যারা তাওবা করে তাদের জন্য বেশি বেশি এস্তেগফার পড়া মজবুত দুস্বরূপ। ৬০. আলী! অপরাধী কোন দু'আ করলে আর আল্লাহ্ জানেন যে, এ দু'আ কবুল করা হলে এতে রয়েছে এদের অনিবার্য ধবংস, তখন আল্লাহ্ তাআলা তার ফেরেশতাগণকে বলেন, এ ব্যক্তি যা চায় তাকে তা দিয়ে দাও, এতেই নিহিত রয়েছে ॥/ 9 /.711700117.00117
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।