নবী করীম (সা)-এর ওসীয়ত ১৫ 8৪8. আলী! সব চাইতে বড় চোর সে যার থেকে শয়তান চুরির অংশ নেয় । আলী (রা) জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ! তা কি রূপে ? তিনি বললেন, কেউ যদি মাপে কম দেয়, তা এক মুষ্টি বা এক অঞ্জলি হলেও , তার সহচর শয়তান তার কাছ থেকে তা ছিনিয়ে নেয় | এভাবেই শয়তানরা ওদের রিযৃক সংগ্রহ করে । আর যে কেউ সফর করে হারামের সন্ধানে, শয়তান তার সফরসঙ্গী ও সহযোগী হয়। সে সওয়ার হলে শয়তানও তার সাথে সওয়ার হয় । আর কেউ হারাম বিষ্ক সঞ্চয় করলে শয়তান তা থেকে অংশ নেয় । আর কেউ স্ত্রীর সাথে সঙ্গমের সময় বিসমিল্লাহ না পড়লে, শয়তান তার সন্তানে শরীক হয়ে যায়। আল্লাহ তা'আলা ইরশাদ করেন ঃ তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী দিয়ে ওদের আক্রমণ কর এবং ওদের ধন-সম্পদে ও সন্তান-সন্ততিতে শরীক হয়ে যাও। (১৭ ৪ ৬৪) 8৫. আলী! যে হালাল রিযৃ্ক আহার করলো সে তার দীন স্বচ্ছ রাখলো, তার হৃদয় থাকে কোমল, আল্লাহর ভয়ে চক্ষু থাকে অশ্রসজল এবং সে ব্যক্তির দু'আ কবুল হওয়াতে কোন বাধা থাকে না। ৪৬. আলী! যে. সন্দেহ যুক্ত খাদ্য আহার করলো, ত তার দীনদারী সন্দেহযুক্ত হয়ে গেল এবং তার অন্তর হয়ে গেল অন্ধকারাচ্ছন্ন । ৪৭. আলী! যে হারাম খায় তার হৃদয় মরে যায়, চিএ তি ৪ অন্তর হয় অন্ধকারাচ্ছন্ন , তার বিশ্বাস দুর্বল হয়ে যায়, তার দু'আ কবুলে বাধা সৃষ্টি হয় এবং কমে যায় তার ইবাদত । ৪৮, আলী ! আল্লাহ তা'আলা তার যে বান্দার উপর অসন্তুষ্ট হন, তাকে হারাম রিষুক দেওয়া হয়, যদি আল্লাহ্র অসন্তুষ্টি আরো বেড়ে যায় তখন তার সাথে শয়তানকেও শরীক করে দেওয়া হয়, সে তাকে দুনিয়ার কাজে ব্যতিব্যস্ত করে রাখে, সরিয়ে রাখে তাকে দীনের কাজ থেকে । শয়তান তাকে পাপ কাজে মশগুল রাখার জন্য বলে, আল্লাহ্ ক্ষমাশীল এবং দয়ালু। ৪৯. আলী! আল্লাহ্ তার কোন বান্দাকে ভালবাসলে তখন তার দু'আ কবৃল করতে বিলম্ব করেন। ফিরিশতাগণ তার জন্য সুপারিশ করে বলেন, ইয়া আল্লাহ্! আপনার এ বান্দার দু'আ কবৃল করে নিন। মহান আলাহ্ বলেন, আমার বান্দাকে আমার দয়ার উপর ছেড়ে দাও । তোমরা আমার চাইতে আমার বান্দার প্রতি অধিক দয়ালু নও। আমার বান্দার দু'আ ও কান্নাকাটি আমার ভাললাগে, আমি সম্যক জ্ঞাত ও অবহিত। ৫০. আলী! যে লোকদের সত্য পথের দিকে আহ্বান করে এবং লোকেরা তার অনুসরণ করে, তখন সেও অনুসরণকারীদের আমলের সওয়াব পাবে অথচ অনুসরণকারীদের আমলের সওয়াবে কোন কমতি করা হবে না। ॥/ 9 .711700117.00117
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।