8 এ . নবী করীম (সা)-এর ওসীয়ত ৩৩. আলী! দান করে যে তা ফিরিয়ে নেয়, সে যেন বমি করে পুনরায় তা গলাধকরণ করে । ৩৪. আলী! কেউ যেন দান করে তা ফিরিয়ে না নেয়, তবে পিতা-মাতা সন্তানকে যে দান করেন তা ফিরিয়ে নিতে পারে । ৩৫. আলী! তুমি প্রফুল্ল থাকবে, আর মুখ কালা করে থেকো না। ৩৬. আলী! তুমি আল্লাহরই সন্ত্ুটির জন্য কাজ করবে, যখন তুমি ব্যয় করবে তখন আল্লাহরই জন্য ব্যয় করবে | কেননা দীনের কাজে লোক-দেখানো মনোভাব নিয়ে কাজ করা এমন, যেমন সঞ্চিত লাকড়ী আগুন দিয়ে পুড়িয়ে ফেলা । ৩৭. আলী! তুমি খালেছ আল্লাহরই জন্য আমল করবে । কারণ, আল্লাহ্র সন্তুষ্টির জন্য যে আমল করা হয় আল্লাহ্ সে আমলই পছন্দ করেন, আমার উম্মতের উপর দীনের কাজে লোক-দেখানো ভাবটি (রিয়া) অন্ধকার রাতে মসৃণ পাথরের উপর পিঁপড়ার বিচরণের চাইতেও সূৃষ্ষ্স ও গোপনীয় । রিয়া হলো ছোট কুফরী। আল্লাহ্ তা*আলা ইরশাদ করেছেন, “কাজেই যে তার প্রতিপালকের সাক্ষাত কামনা করে, সে যেন সৎকাজ করে ও তার প্রতিপালকের ইবাদতে কাউকেও শরীক নাকরে।” ৩৮. আলী! প্রতিটি নতৃন দিন বলে থাকে যে, হে বনী আদম! আমি নতুন দিন, আমি তোমার প্রতি সাক্ষী । তাই তোমার কথা ও আমলের প্রতি তুমি লক্ষ্য রাখো । রাতও অনুরূপ বলে । তাই তুমি দিনে ও রাতে সৎকাজ করবে । ৩৯. আলী! কারো মধ্যে কোন দোষ থাকলেও তুমি কখনো কারো গীবত করবে না। কেননা, সব গোশতেই রক্ত থাকে । গীবতের কাফফারা হলো- যার গীবত করা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা। ৪০. আলী! যদি তোমাকে আল্লহ তা'আলা চারটি গুণ দিয়ে সম্মানিত করেন তবে দুনিয়ার অন্য কিছু না পেলেও এর জন্য তোমার আক্ষেপ করার কিছুই নেই। সে চারটি গুণ হলো $ ক. সত্য কথা বলা, খ. আমানত রক্ষা করা, গ. নিজে অভাব ও কার্পণ্য মুক্ত হওয়া ও ঘ. হারাম থেকে উদর রক্ষা করা। ৪১. আলী! আল্লাহ্র অনুগহে তুমি হালাল রিযুক অনুসন্ধান করবে, কারণ হালাল রিযূকের অনুসন্ধান করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরয । ৪২. আলী! তুমি মৃতদের সাথে বসো না, কারণ, তারা মৃতদেরই স্বরণ করে। আলী (রা) জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ! মৃত কারা ? তিনি বললেন, ধনবানরা । আর দুনিয়াদার যারা দুনিয়া সঞ্চয়ের প্রতি এমন ঝুঁকে পড়ে যেমন ঝুঁকে পড়ে কোন মাতা তার সন্তানের দিকে । এরাই ক্ষতিগ্রস্ত । ৪৩. আলী! প্রতিবেশীর সাথে সদ্যবহার করবে সে কাফের হলেও, মেহমানের সাথে সৌজন্যাচরণ করবে যদিও সে কাফের হয় । পিতামাতার অনুগত থাকবে তারা কাফের হলেও, ভিক্ষুককে বঞ্চিত করবে না যদিও সে কাফের হয় । ॥/ 9 /.711700117.00117
— Page 6 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.