১২ নবী করীম (সা)-এর ওসীয়ত ৮. আলী! তাওবাকারীর আলামত তিনটি $ ক. হারাম থেকে পরহেয করা, খ. জ্ঞানানুদ্ধানে ধৈর্য-ধারণ ও গ. সে কখনো পাপের দিকে ফিরে যায় না, যেমন দোহানো দুধ পুনঃ বাটে প্রবেশ করে না। ৯. আলী! জ্ঞানী' লোকের আলামত তিনটি £ ক. দুনিয়াকে তুচ্ছ মনে করা, খ. সহিষ্তু হওয়া ও গ. বিপদাপদে ধৈর্যধারণ ১০, আলী! ধৈর্যশীলগণের আলামত তিনটি $ ক. যে সম্পর্ক ছিন্ন করে, তার সাথে সে সম্পর্ক রক্ষা করে, খ. যে তাকে বঞ্চিত করে তাকে সে দান করে ও গ. যে তার প্রতি যুলুম করে সে তাকে অভিশাপ দেয় না। ১১. আলী! আহম্মকের আলামত তিনটি ঃ ক. আল্লাহ্র ফরয ইবীদতে অবহেলা করা, খ. আল্লাহ্র যিকির ব্যতীত অতিরিক্ত কথা বলা ও গ. আল্লাহ্র বান্দাদের ক্রটি বের করা। ১২. আলী! সৌভাগ্যবান ব্যক্তির আলামত তিনটি ৪ ক. হালাল খাওয়া, খ. জ্ঞানীদের সঙ্গে বসা ও গ. পাচওয়াক্ত সালাত ইমামের সঙ্গে আদায় করা । ১৩. আলী! হতভাগ্য লোকের আলামত তিনটি £ ক. হারাম খাওয়া, খ. ইল্ম থেকে দূরে থাকাও গ. একা একা সালাত আদায় করা । ১৪. আলী! নিষ্ঠাবান ব্যক্তির আলামত তিনটি ৪ ক. সে আল্লাহ্র ইবাদতে অগ্রগামী হয়, খ. আল্লাহ্ কর্তৃক নিষিদ্ধ কাজ ও বস্তু থেকে বিরত থাকে ও গ. যে তার সাথে দুববিহার করে সে তার সাথে সদ্ধবহার করে। ১৫. আলী! মন্দ লোকের আলামত তিনটি ঃ ক. সে আল্লাহ্র আনুগত্য ভুলে যায়, খ. আল্লাহ্র বান্দাদের কষ্ট দেয় ও গ. যে তার উপকার করে সে তার অপকার করে। ূ ১৬. আলী! সংলোকের আলামত তিনটি £. ক. সৎকাজের মাধ্যমে যে তার ও লোকের মধ্যকার সম্পর্ক ভাল করে, খ. পরহেযগারীর মাধ্যমে পাপ থেকে বেঁচে থাকে ও গ. নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্যও তা পছন্দ করে। ১৭. আলী! মুত্তাবীর আলামত তিনটি ৫ ক. সে অসৎ সঙ্গ-বর্জন করে, থ. মিথ্যা বলে না ও গ. হারাম থেকে বাচার জন্য অনেক হালালকেও ত্যাগ করে। ১৮. আলী! ফাসিক ব্যক্তির আলামত তিনটি ঃ ক. দুর্বলের উপর প্রাধান্য বিস্তার করা, খ. অল্পতে তুষ্ট না হওয়া ও গ. উপদেশ থেকে উপকৃত না হওয়া । ১৯. আলী! সিদ্দীক বা সত্যবাদী ব্যক্তির আলামত তিনটি ঃ ক. ইবাদত প্রকাশ না করা, খ. গোপনে সাদাকা করা ও গ. মুসীবত কারো কাছে প্রকাশ না করা। ২০. আলী! ফাসিক লোকের আলামত তিনটি £ ক. ফাসাদ পছন্দ করা, খ. আল্লাহ্র বান্দাদের কষ্ট দেওয়া ও গ. সৎ কাজ ও সত্য পথ থেকে দূরে থাকা । . ২১. আলী! নীচ লোকের আলামত তিনটি ঃ ক. আল্লাহ্র নাফরমানী করা, খ. প্রতিবেশীদের কষ্ট দেওয়া ও গ. ওদ্ধত্য ও উচ্ছৃংখলতা পছন্দ করা । ॥/ 9 /.711700117.00117
— Page 4 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.