Allama Jalaluddin Suyuti (RA) Bangla Book — nabijeer wasiyat (Almodina com)
/ ৩৯ ›
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ নবী করীম (সা)-এর ওসীয়ত ফিকহ, আরবী ভাষা সাহিত্য, অলংকার শাস্ত্র, সীরাতুন্নবী ইতিহাস, প্রভৃতি অনেক বিষয়ে তিনি গুরুতুপূর্ণ গ্রস্থাদি রচনা করেন। আল্লামা সুযৃতী রচিত গ্রন্থের সংখ্যা ছয়শতের কাছাকাছি বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু তাঁর হস্তলিখিত অপ্রকাশিত পাণুলিপির সংখ্যা উল্লেখ করা হয়নি। পাশ্চাত্য গবেষকগণও তাঁর রচিত গ্রস্থাদি নিয়ে গবেষণা করেছেন । ইমাম সুযৃতী রচিত গ্রন্থাদি বহু দেশে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। তন্মধ্যে কায়রো, ইস্তান্থল, হায়দরাবাদ, বোম্বে, লাক্ষৌ, কলিকাতা, দিল্লী, ফাম, লীন, দেমাশৃক্‌, নিউইয়র্ক প্রভৃতি শহর উল্লেখযোগ্য । আল্লামা সুযৃতী রচিত “তাফসীরে জালালাইন' যার অর্ধেক তিনি রচনা করেছেন, বহুদিন থেকে আমাদের এ অঞ্চলের মাদ্রাসাগুলোর পাঠ্যসৃচিতে অস্তুক্ত রয়েছে। তার তাফসীর গ্রন্থ 'আদদুররুল মানসুর', শানে নুযূল সম্পর্কিত কিতাব 'লুবাবুন নুকুল' এবং উসূলে তাফসীরে তাঁর 'আল ইত্কান" গ্রন্থ অনেক খ্যাতি লাভ করেছে। এছাড়া ইল্মে হাদীসে 'জামউল জাওয়ামে', আল লাআলিউল মাসনৃ'আ ফিল আহাদিসিল মাওযূ*আ”, মুয়ান্তা ইমাম মালিক (র)-এর ফিকহ্‌ গ্রন্থ 'তানভিরুল হাওয়ালেক ফী বিখ্যাত গ্রন্থ । তাছাড়া 'আল বুদৃরুস সাফিরা ফী উমুরিল আখিরাত", 'হুসনুল মুহামিয়া ফী আখবারে মিসর ওয়াল কাহিরা", "নাজমুল 'ইকইয়ান ফী আ'ইয়ানিল আইয়ান', 'আনম্যাজুল লাবীব ফী খাসায়িসিল হাবীব", “আল আয়াতুল কুবরা ফী শরহি কিস্সাতিল ইসরা", প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য রচনা সন্তার। 'রিসালাতৃল ইমামিস সুযৃতী' তার রচিত কয়েকটি রিসালার সমষ্টি, তন্মধ্যে ওসীয়তুন নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম লি ইবনে “আম্মিহি 'আলী ইবন আবি তালিব ও ওসীয়তুন নবী (সা) লি আবী হুরায়রা'ও অন্তর্ভুক্ত । এ দু'খানা ওসীয়তনামা বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য বাংলা ভাষায় এই প্রথম অনুবাদ করা হলো। আল্লামা সুযৃতী (র) তাঁর রচিত গ্রন্থাদির মাধ্যমে অসংখ্য পাঠককে হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি তাঁর গ্রন্থাদির মাধ্যমে অমর হয়ে রয়েছেন। ইফা __২০০৮-২০০৯-_ প্র/৬৯১১(উ)--১০.২৫০ ॥/ 9 .711700117.00117

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।