Allama Jalaluddin Suyuti (RA) Bangla Book — nabijeer wasiyat (Almodina com)
/ ৩৯
📝 লেখা 📖 পিডিএফ

“রিসালা' গ্রন্থের সংকলকের পরিচিতি 'রিসালা' গ্রন্থের সংকলকের নাম £ ইমাম আবুল ফযল আবদুর রহমান ইবন আবূ বকর [কামালুদ্দীন] ইবন মুহাম্মদ জালালুদ্দীন [আত্‌ তোলুনী] আল খুযায়রী আশ শাফিয়ী। তিনি আল্লামা আবুল ফযল আবদুর রহমান সুযৃতী (র) নামে সমধিক পরিচিত । জন্ম £ রজব, ৮৪৯ হিজরী, ৩রা অক্টোবর, ১৪৪৫ ইংরেজী, জন্যস্থান £ কায়রো । ওফাত $ ১৮ জুমাদাল উলা, ৯১১ হিজরী, ১৭ অক্টোবর, ১৫০৫ ইংরেজী । স্থান $ আর রওযা। তিনি বিভিন্ন বিষয়ে বহু গ্রন্থের রচয়িতা । ন' পুরুষ পূর্ব থেকে তাঁর পূর্বপুরুষগণ মিসরের উস ইউথ' নামক নগরে বসবাস আরম করেন। তাঁর পিতা কায়রোতে অবস্থিত 'আশ্‌ শায়খুনিয়া" মাদ্রাসায় ফিকৃহ বিষয়ের শিক্ষক ছিলেন। তাঁর বয়স যখন মাত্র ৫/৬ বছর তখন তাঁর পিতা ইন্তিকাল করেন। তার পিতার এক সুফী বন্ধু তার লালন-পালনের দায়িত্ব গ্রহণ করেন এবং তাকে নিজ সন্তানের মত লালন-পালন করেন । আট বছর বয়সে তিনি কালামে পাক হেফজ করেন। তার স্মরণ শক্তি ছিল অতি তীক্ষ । এরপর আল্লামা নওবী (র) রচিত “উমদাতুল আহকাম" ও ইব্‌ন মালিক (র) রচিত “'আলফিয়া' এবং মিনহাজ: গ্রস্থাদি মুখস্থ করে নেন এবং তৎকালীন প্রখ্যাত ওস্তাদগণকে শুনিয়ে তাদের থেকে ইযাযত বা অনুমতি হাসিল করেন । তিনি মিসরের তৎকালীন প্রখ্যাত ওস্তাদ ও শায়খগণের কাছ থেকে তাফসীর, হাদীস, ফিকহ, আরবী ব্যাকরণ, ভাষাতত্ত্ব , ইতিহাস, দর্শন, অলংকার শাস্ত্র, চিকিংসা শান্তর প্রভৃতি জ্ঞানের বিভিন্ন শাখা-প্রশাখায় শিক্ষা ও ব্যুৎপত্তি অর্জন করেন। এরপর ৮৬৯ হিজরীতে তিনি পবিত্র হজ্জ আদায় করেন। হজ্জের সফর থেকে প্রত্যাবর্তনের পর তিনি কায়রোতে ইসলামী আইন বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। এরপর শায়খুনিয়া মাদ্রাসায় অধ্যাপকের পদ অলংকৃত করেন, যেখানে পূর্বে তাঁর পিতা অধ্যাপনা করতেন। ৮৯১ হিজরীতে এর চাইতে অধিক গুরুতৃপূর্ণ মাদ্রাসা “আল বায়বারেসিয়া'তে শিক্ষক নিযুক্ত হন। ৯০৬ হিজরীতে তিনি এ পদ থেকে অব্যাহতি লাভ করেন। তারপর জাধীরা-এ-নীলের “আর রওযা' নামক স্থানে নির্জন বাস আর্ত করেন। সেখানে বাকি জীবন অতিবাহিত করেন এবং সেখানেই তাঁর ওফাত হয়। তিনি ১৭ বছর বয়স থেকেই কিতাবাদি রচনার কাজ আরম্ভ করেন। হাদীস, তাফসীর, / 9 .711700117.00117

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।