৪৬ নবী করীম (সা)-এর ওসীয়ত রাজনৈতিক জীবন প্রথম খলীফা হযরত আবু বকর (রা)-এর সময় তিনি কোন রাষ্ট্রীয় দায়িতৃ পালন করেননি । এ সময় তিনি হাদীস প্রচারে সময় ব্যয় করেন। দ্বিতীয় খলীফা হযরত উমর (রা) তাঁকে বাহরাইন-এর প্রশাসক নিযুক্ত করেন। তৃতীয় খলীফা হযরত “উসমান (রা)-এর খিলাফতকালে তার কোন রাজনৈতিক তৎপরতা ছিল না, তবে তিনি তৃতীয় খলীফার সংকটকালে তাঁকে সহযোগিতা প্রদান করেন । ইবাদত-বন্দেগী তিনি রাতে জাগ্রত থেকে ইবাদত ও হাদীস অধ্যয়ন করতেন এবং তাঁর পরিবারের সদস্যদেরও রাত জাগাতে উদ্ুদ্ধ করতেন । রাতকে তিন ভাগে ভাগ করে পালাক্রমে একে অপরকে ইবাদত করতে জাগিয়ে দিতেন। তিনি নিয়মিত চাশ্তের সালাত ও আইয়্যামে বীযের সওম পালন করতেন। ওফাত হিজরী ৫৭ সাল। তিনি অসুস্থ হয়ে পড়েন। পবিন্র মদীনার আমীরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে দেখতে আসতেন । অসুস্থতার সময় আখিরাতের সফরের কথা ভেবে কাঁদতেন এবং বলতেন, আমার এ কাঁদা দুনিয়ার মায়ার কারণে নয়, আমি কাঁদছি আখিরাতের সফরের সীমাহীনতা এবং সম্বলহীন অবস্থায় সফরের কথা চিন্তা করে। জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানে আমার অবস্থিতি । আমি জানি না. এ স্থান থেকে কোথায় আমাকে যেতে হয় । হযরত আবূ সালমা তাঁকে দেখতে এলে তিনি হযরত আবূ হুরায়রা রো)-এর আরোগ্যের জন্য দু'আ করলেন। হযরত আবু হুরায়রা (রা) তা শুনে বললেন, ইয়া আল্লাহ্! আমাকে দুনিয়াতে আর রেখো না। তারপর বললেন, আবু সালমা! সেদিন খুব দূরে নয়, যেদিন মানুষ মৃত্যুকে স্বর্ণভাপ্তারের চাইতেও অধিক মূল্যবান মনে করবে । তুমি যদি তখন জীবিত থাক তবে দেখতে পাবে, কোন এক লোক একটি কবরের পাশ দিয়ে যাবার সময় বলছে, হায়! কবরটিতে যদি আমার স্থান হতো । ৭৮ বছর বয়সে ৫৭ হিজরীতে তার ওফাত হয়। জান্নাতুল বাকীতে তাকে দাফন করা হয়। মৃত্যুর পূর্বে তিনি বললেন, আরবের প্রাচীন প্রথামত আমার কবরের উপর যেন তাঁবু টাঙ্গানো না হয় এবং আমার দাফন-কাফন যেন তাড়াতাড়ি সম্পন্ন করা হয়। কারণ আমি যদি পুণ্যবান হই তাহলে অনতিবিলম্বে আমার প্রতিপালকের সাক্ষাত লাভে সাফল্য লাভ করবো । আর পাপী হলে অতিসত্ব্র তোমাদের কাঁধের উপর থেকে বোঝা হাক্কা করে নিবে। / 9 .711700117.00117
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।