নবী করীম (সা)-এর ওসীয়ত ৪৫ নবী করীম (সা) আবূ হুরায়রা (রা)-কে ইলমের ভাগ্তার বলে আখ্যায়িত করেছেন। হাফেজ যাহাবী রে)ও বলেন, আবু হুরায়রা হলেন জ্ঞানভাগ্ডার, ফতওয়া দেওয়ার উপযুক্ত ব্যক্তিবর্গের অন্যতম। হাফেজ ইবৃন হাজর (র) বলেন, আবূ হুরায়রা (রা) তাঁর সমসাময়িক হাদীস বর্ণনাকারিগণের মধ্যে অন্যতম হাফেজ-এ-হাদীস ছিলেন । সাহাবীগণের মধ্যে তাঁর মত এত আধক সংখ্যক হাদীস আর কেউ সংগ্রহ করতে পারেন নি। ইমাম শাফেয়ী (র) বলেন, আবু হুরায়রা (রা) তাঁর যুগে হাফেজ-এ-হাদীসগণের মধ্যে শ্রেষ্ঠতম ছিলেন। আহলে বায়তে রাসূল (সা)-এর প্রতি আবু হুরায়রা (রা)-এর মুহাব্বত হযরত আবূ হুরায়রা (রা) যেমন নবী করীম (সা)-কে অধিক ভালবাসতেন তেমনি নবী করীম (সা)-এর বংশধরগণের প্রতিও তাঁর ছিল অগাধ ভালবাসা । একবার তিনি সায়্যদুনা.হযরত হাসান (রা)-এর কাছে গিয়ে বললেন, আপনার পিঠের উপরের যে স্থানে নবী করীম (সা) চুম্বন করেছিলেন আমার বাসনা যে, আমি সে স্থানে চুমু খাই। হযরত হাসান (রা) তাঁর বাসনা পূর্ণ করার জন্য সে স্থান থেকে কাপড় সরিয়ে নিলেন। আর হযরত আবু হুরায়রা (রা) তাঁর বাসনা পূর্ণ, করলেন। হযরত হাসান (রা)-এর ওফাত হলে আবু হুরায়রা (রা) কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে লোক সকল! রাসূলুল্লাহ্ (সা)- -এর প্রিয়জন আজ এ পৃথিবী ছেড়ে চলে গেলেন। তাই তোমরা যত ইচ্ছা কেদে নাও। হক কথা বলা হযরত আবু হুরায়রা (রা) নিঃসংকোচে হক কথা বলতেন। একবার মদীনার আমীর মারওয়ানের বাসভবনে ঘরের দেয়ালে প্রাণীর চিত্র টাঙ্গানো দেখে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-কে বলতে শুনেছি যে, আল্লাহ্ তাআলা ইরশাদ করেন, সে ব্যক্তির চেয়ে অধিক সীমালংঘনকারী আর কে হবে ? যে আমার সৃষ্ট জীবের অনুরূপ সৃষ্টি করতে চায়, একপ সৃষ্টি করতে পারবে বলে যদি কেউ মনে করে তবে সে যেন একটি অণু সৃষ্টি করে, সে যেন একটি যব অথবা যে কোন প্রকার একটি শস্য তৈরি করে। একবার এক মহিলার জামা থেকে সুগন্ধ ছড়াচ্ছিল। হযরত আবু হুরায়রা (রা) তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি মসজিদ থেকে এলেন ? মহিলা বললেন, হ্যা। তিনি বললেন, মসজিদের গমনের উদ্দেশ্যেই কি সুগন্ধি ব্যবহার করেছিলেন ? মহিলা বললেন, হ্যা । আবু হুরায়রা রো) তখন বললেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-কে বলতে শুনেছি যে, কোন মহিলা যদি মসজিদে গমনের উদ্দেশ্যে সুগন্ধি ব্যবহার করে তবে তা ধুয়েমুছে না ফেলা পর্যস্ত তার সালাত কবুল হবে না। ॥/ 9 /.711700117.00117
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।