Allama Jalaluddin Suyuti (RA) Bangla Book — nabijeer wasiyat (Almodina com)
/ ৩৯
📝 লেখা 📖 পিডিএফ

8৪8 নবী করীম (সা)-এর ওসীয়ত হাদীসে রাসূল কণ্তস্থ করা এবং নবী করীম (সা)-এর সাহচর্য লাভের উদ্দেশ্যে তিনি যে কোন প্রকার ৬ঠাণের জন্য প্রত্তুত থাকতেন। ভাল আহার, উত্তম পোশাক ও আবাসের প্রতি তার কোন আকর্ষণ ছিল না। তাঁর লক্ষ্য ছিল হাদীস সংগ্রহ ও সংরক্ষণ এবং রাসূলে করীম (সা)-এর সাহচর্য । ইল্মে হাদীসে হযরত আবু হুরায়রা (রা)-এর অনন্য বৈশিষ্ট্য অর্জনের অনেক কারণ রয়েছে । ১. জ্ঞান পিপাসা, ২. অশেষ ত্যাগ স্বীকার, ৩. নবী করীম (সা)-এর চার বছরের সাহচর্যতা, ৪. ম্মরণশক্তি বৃদ্ধির জন্য নবী করীম (সা)-এর বিশেষ দু'আ ইত্যাদি । তিনি নিজেও আল্লাহ্‌র কাছে দু'আ করতেন। “ইয়া আল্লাহ! আমার জ্ঞান বৃদ্ধি করুন, আমাকে আপনার ও আপনার রাসূলের মুহাব্বত দান করুন । “ইয়া আল্লাহ্‌! আপনি আমাকে এরপ জ্ঞান দান করুন যা আমি কখনো ভুলে না যাই। ্‌ পার্থিব সম্পর্কে মুক্ত থেকে জ্ঞান সাধনায় সর্বক্ষণ নিজেকে নিয়োজিত রাখা সকলের পক্ষে সম্ভব ছিল না, যা হযরত আবু হুরায়রা (রা)-এর পক্ষে সম্ভব হয়েছিল। তিনি নিজে বলেন, মুহাজির ও আনসারী সাহাবীগণের কারো ব্যবসায়- বাণিজ্যে, কারো ক্ষেত ফসলের কাজ ছিল। আমার সে সবের কিছু ছিল না, কাজেই আমার মত হাদীস সংরক্ষণ তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি । তিনি বলেন, যে হাদীস একবার আমার শ্রতিগোচর হতো তা আমি আর কখনো ভুলতাম না। একবার মরওয়ান তাঁর শাহী আসনের নিচে তার লেখককে লুকিয়ে রেখে হযরত আবূ হুরায়রা (রা)-কে তার কাছে তশরীফ আনতে অনুরোধ জানালেন, তিনি আসার পর তাকে হাদীস বর্ণনা করতে বলা হলো, আবু হুরায়রা যখন বর্ণনা আরম্ভ করলেন তখন শাহী কাতেব তা হুবহু লিপিবদ্ধ করতে লাগল । লিপিবদ্ধ হাদীসগুলো যক্রসহকারে সংরক্ষিত রাখা হলো, এরপর একবছর অতিবাহিত হলে পুনরায় যখন হযরত আবু হুরায়রাকে সে সব হাদীস বর্ণনার অনুরোধ জানানো হলো, তখন তিনি হুবহু সব হাদীস পুনরায় বর্ণনা করলেন। এরূপই তাঁর স্মরণ শক্তি। রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাহাবীপগণের মধ্যে হযরত আবদুল্লাহ ইবন উমর. (রা) একজন শীর্ষস্থানীয় হাদীস বর্ণনাকরী সাহাবী । তিনি হযরত আবু হুরায়রা (রা) সম্পর্কে বলেন, আবূ হুরায়রা আমাদের মধ্যে একজন অন্যতম হাদীস বিশারদ । হযরত আবু আইয়ুব আনসারী (রো) সে ভাগ্যবান সাহাবী, রাসূলে করীম (সা) হিজরত করে মদীনা শরীফ পৌছার পর যাঁর ঘরে অবস্থান করেছিলেন । তিনি স্বয়ং আবু হুরায়রা (রা)-এর কাছে হাদীস জিজ্ঞাসা করতেন এবং বলতেন, আমি নিজের স্বরণ শক্তির উপর ততটুকু নির্ভর করতে পারি না, যতটুকু নির্ভর করতে পারি আবু হুরায়রার শ্মরণ শক্তির উপর । তিনি আরো বলেন, আমি নিজে হাদীস বর্ণনা করার চেয়ে আবু হুরায়রা থেকে হাদীস বর্ণনা করা অধিক পছন্দ করি । ॥/ 9 .711700117.00117

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।