পরিচিতি. হযরত আবু হুরায়রা রো) স্মরণশক্তির কিংবদন্তী, হাদীসে রাসূলের একনিষ্ঠ সাধক হযরত আবূ হুরায়রা (রা)। যেসব সাহাবী (রা)-এর অক্লান্ত সাধনা ও প্রয়াসে হাদীসে রাসূল (সা) আমাদের মধ্যে আজও সংরক্ষিত, তাঁদের মধ্যে হযরত আবু হুরায়রা (রা) অন্যতম যতদিন হাদীস শরীফের চর্চা থাকবে ততদিন এ মহামনীষী সাহাবীর নামের চর্চাও থাকবে । ধন্য তাঁর কীর্তি, অমর তাঁর জীবন সাধনা । তিনি দাওস গোত্রের লোক, এ গোত্রের আবাস ছিল ইয়ামনে । ইসলাম গ্রহণের পূর্বে তাঁর নাম ছিল 'আবদ-এ-শাম্স' কিংবা 'আবদ-এ-'আমর'__যার অর্থ সূর্যের বান্দা কিংবা “আমর-এর বান্দা । ইসলাম গ্রহণের পর তার নাম হয় আবদুল্লাহ অথবা আবদুর রহমান । যার মানে, আল্লাহ্র বান্দা বা রাহমানের বান্দা। তাঁর উপনাম আবূ হুরায়রা বা বিড়ালের বাপ। এ উপনামেই তিনি মুসলিম জাহানে পরিচিত । বিড়ালের বাপ বা বিড়ালওয়ালা উপনামে খ্যাত হওয়ার কারণ সম্পর্কে তিনি নিজেই বলেন, আমার একটি ছোট বিড়াল ছিল । আমি ছাগল চরাতে গেলে বিড়ালটিও সাথে নিয়ে যেতাম । বিড়ালের সাথে আমার এ ঘনিষ্ঠতা দেখে লোকে আমাকে আবু হুরায়রা নামে ডাকতে শুরু করেন এবং ক্রমশ আমার এ উপনামটিই প্রসিদ্ধি লাভ করতে থাকে । খয়বরে যখন নবী করীম (সা) যুদ্ধরত, তখন আবু হুরায়রা সেখানে তাঁর কাছে হাযির হয়ে ইসলাম গ্রহণ করেন। তাঁর প্রচেষ্টায় তাঁর মাতা ও তাঁর গোত্রের অনেক লোক ইসলাম ধর্ম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেন। এরপর থেকে তিনি সর্বদা নবী করীম (সা)-এর খিদমতে ও সাহ্চর্যে নিজেকে নিয়োজিত রাখেন এবং হাদীসসমূহ কণ্ঠস্থ করার অক্লান্ত সাধনায় দিনরাত ব্যস্ত থাকেন। তাঁর থেকে যত সংখ্যক হাদীস বর্ণিত আছে ; এককভাবে অন্য কোন সাহাবী থেকে তত হাদীস বর্ণিত হয়নি । ইল্মে হাদীসের জন্য হযরত আবু হুরায়রা (রা)-কে অনেক ত্যাগ ও কষ্ট স্বীকার করতে হয়। এ প্রসঙ্গে তিনি নিজে বলেন, আমাকে অনেক ক্ষুধার জ্বালা সহ্য করতে হয়েছে। এমনকি কোন কোন সময় নবী করীম (সা)-এর মিম্বর শরীফ ও উম্মুল মুমিনীন সিদ্দীকা আয়েশা রো)-এর হুজরার মধ্যবর্তী স্থানটুকু অতিক্রম করতে গিয়ে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়তাম । কেউ কেউ আমাকে রোগী মনে করে তাঁর পা দিয়ে আমার গর্দান চেপে রাখতো । অথচ আমার কোন রোগ ছিল না, আমার ছিল ক্ষুধা । / 9 .711700117.00117
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।