Allama Jalaluddin Suyuti (RA) Bangla Book — nabijeer wasiyat (Almodina com)
/ ৩৯
📝 লেখা 📖 পিডিএফ

৪২ নবী করীম (সা)-এর ওসীয়ত কাউকে দেখছি না। তারা ভোরে উঠলে ভাদের চোখে দৃষ্ট হতো সিজদা ও কুরআন তিলাওয়াতে রাত জাগরণের নিদর্শন । তারা আল্লাহ্‌র যিক্র করলে বাতাসে গাছ যেমন আন্দোলিত হয় তাদের শরীরও তেমন আন্দোলিত হতো । চোখের অশ্রুতে 'তাদের কাপড় সিক্ত হয়ে যেত। হযরত আলী মুর্তযা (রা) ছিলেন ওহী লেখক । ইমাম আহামদ ইবন হাম্বল (র) বলেন, হযরত আলীর প্রশংসায় যে পরিমাণ হাদীস পাওয়া যায় আর কারো প্রশংসায় সে পরিমাণ হাদীস পাওয়া.যায় না। হযরত হাসান বসরী (র) বলেন, হযরত আলীর দৃঢ়তা, তাঁর জ্ঞান ও আমল-এর উত্ন হলো আল-কুরআন । তাই তিনি কুরআনুল করীমের সুশোভিত উদ্যানে ও স্পষ্ট নিদর্শনাবলীতে অবস্থান করতেন। হযরত আলী মুর্তযা (রা) একবার বলেন, আল্লাহর কিতাব থেকে তোমরা আমাকে জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর যত ইচ্ছা । আল্লাহ্র কসম, আল্লাহ্‌র কিতাবে এমন কোন আয়াত নাই, যা রাতে অবতীর্ণ হয়েছে, না দিনে অবতীর্ণ হয়েছে আমি তা ভালরূপে জ্ঞাত নই। তিনি তার এক ওসীয়তে বলেন, হে আল্লাহ্‌র বান্দাগণ! আমি তোমাদের ওসীয়ত করছি আল্লাহ্‌র তাকওয়া অবলম্বনের, কেননা আল্লাহ্‌ তা'আলা তাঁর বান্দাদের তাকওয়ার কথা বলেছেন আর তাকওয়ার দ্বারা সহজে আল্লাহ্র সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহ্‌র কাছে তাকওয়ার উত্তম প্রতিদান পাওয়া যায়, তোমরা নির্দেশিত হয়েছ তাকওয়ার প্রতি এবং তোমাদের সৃষ্টি হলো ইহসান বা নিষ্ঠার জন্য । আল্লাহ্‌ তা'আলা যে সব কাজ থেকে বেঁচে থাকার জন্য সাবধান করেছেন এবং শাস্তির ভয় দেখিয়েছেন, তোমরা সে সব কাজ থেকে বেচে থাকবে । আর তোমাদের মধ্যে যেন আল্লাহ্‌র ভীতি থাকে যা শাস্তিস্বরূপ নয়। তোমরা লোক-দেখানো ও শুনানো মনোভাব ব্যতীত আমল করবে, কারণ যে লোক-দেখানো বা শুনানোর জন্য আমল করবে আল্লাহ্র জনা নয়_আল্লাহ্‌ তা'আলা তাকে তার সে আমলের দিকে সোপর্দ করবে আর যে কেবল আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য আমল করবে আল্লাহ্‌ তা'আলা তার অভিভাবক হবেন এবং তার নিয়তের জন্য তাকে অতিরিক্ত মর্যাদা দান করবেন। আল্লাহ্র আযাবকে ভয় কর, কারণ তিনি তোমাদের বেহুদা সৃষ্টি করেননি এবং তোমাদের আমলসমূহ অনর্থক: ছেড়ে দিবেন না। তিনি তোমাদের আমল , নিদর্শন , তোমাদের সব কিছুই নির্ধারিত করেছেন, তোমাদের আয্মুঙ্কাল লিপিবদ্ধ করে রেখেছেন তাই পার্থিব জীবন যেন তোমাদের প্ররোচিত না করে, কারণ সে ছলনাকারী-__ প্রবঞ্ণক । আর প্ররোচিত হয় সে-ই যে তার ধোকায় পড়ে । আর আখিরাতই হলো স্থায়ী আবাস। [71 ০:০2160 10% 109106190100616)50)911.0010 / 9 /.711700117.00117

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।