নবী করীম (সা)-এর ওসীয়ত ৪১ নবী করীম (সা)-এর ওফাতের পর হযরত আলী (রা) তার গোসল দেওয়াতে শরীক ছিলেন । হযরত আবূ বকর (রা) ও হযরত উমর (রা) আলী (রা)-এর কাছে জটিল বিষয়ে সিদ্ধান্তের ব্যাপারে জিজ্ঞাসা করতেন, শরয়ী ফায়সালা জেনে নিতেন। একবার হযরত উমর (রা) তার একটি সিদ্ধান্তের প্রশংসা ও গুরুত্ বর্ণনা করে মন্তব্য করলেন- আলী না হলে উমর হালাক হয়ে যেত। হযরত উসমান (রা)-এর শাহাদতের পর হযরত আলী (রো) খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তিনি দারুল খিলাফত কুফায় স্থানান্তর করেন। খিলাফতের দায়িতৃ পালনের সময়ও তিনি সাদাসিধে জীবন যাপন করতেন । তিনি রাষ্ট্রীয় তহবিলের মাল হকদারদের মধ্যে সমভাবে বন্টন করে দিতেন। তিনি বলতেন, ধনবানদের কার্পণ্যের কারণেই অভাবগ্রস্ত লোকেরা কষ্ট পায়। তার খিল্লাফতকাল হলো তিনদিন কম পাঁচ বছর । এ সময়ে তাকে ইসলামের শত্রুদের সৃষ্ট অনেক ফিতনা-ফাসাদের মুকাবিলা করতে হয় এবং রাসূলুল্লাহ্ (সা)-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী তিনি খারিজী সম্প্রদায়ের আবদুর রহমান ইবন মুলজিমের হাতে শহীদ হন। হযরত উসমান (রা)-এর শাহাদতের পর নিজেদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং অনেক রক্তপাত হয়। মহানবী (সা) একবার হযরত আলী (রা)-কে বলেছিলেন, আলী! তুমি জান, পূর্ববর্তীদের সবচেয়ে অধিক হতভাগ্য লোক কে ? আলী বললেন, আল্লাহ্ ও তাঁর রাসূল অধিক জ্ঞাত। নবী করীম (সা) বললেন, সে ব্যক্তি বড় হতভাগ্য যে সালিহ ( আ)-এর উটনীর পা কর্তন করেছিল। মহানবী (সা) বললেন, আলী তুমি জান, পরবর্তীদের মধ্যে সবচাইতে অধিক হতভাগ্য লোক কে? তিনি বললেন, আল্লাহ্ ও তাঁর রাসূল অধিক জ্ঞাত । নবী করীম (সা) বললেন, সবচেয়ে অধিক হতভাগ্য ব্যক্তি হলো তোমার হত্যাকারী ৷ তিনি হত্যাকারী সম্পর্কে নির্দেশ দেন যে , তার খাওয়া-দাওয়া ও থাকার সুব্যবস্থা করবে, আমি এ আঘাত থেকে রক্ষা পেয়ে বেচে থাকলে আমিই তার অর্ধিক হকদার, তার থেকে প্রতিশোধ নেই বা তাকে ক্ষমা করে দেই । আর আমার মৃত্যু হলে তোমরা তাকে কিসাস স্বরূপ হত্যা করে আমার .কাছে পাঠিয়ে দিবে। আমি আমার প্রতিপালকের কাছে তার বিচারপ্রার্থী হব। আর তোমরা অপরাধী ছাড়া অন্য কাউকে হত্যা করবে না। কারণ আল্লাহ তা'আলা সীমালংঘনকারীদের পছন্দ করেন না। অস্তিমকালের এ নির্দেশ থেকে হযরত আলী (রা)-এর ন্যায়পরায়ণতা সহজে অনুমান করা যায়। তিনি ক্রোধের সময়ও সীমালংঘন করা পছন্দ করতেন না। তারাই আদর্শ । তারাই ইসলামের ও মহানবী (সো) -এর সত্যিকার অনুসারী ছিলেন । তাদের এ সুন্দর চরিত্রের দরুণন ইসলাম সারা বিশ্বে বিস্তারলাত করে । একবার হযরত আলী (রো) কুফার মসজিদে ফজরের সালাত আদায়ের পর মসজিদের সাহানে সূর্যোদয় পর্যন্ত বসলেন এবং অপেক্ষমাণ লোকদের উদ্দেশ করে বললেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-এর সাহাবীগণকে দেখেছি। তাদের মত আজ আর ॥/ 9 .711700117.00117
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।