Allama Jalaluddin Suyuti (RA) Bangla Book — nabijeer wasiyat (Almodina com)
/ ৩৯
📝 লেখা 📖 পিডিএফ

৪০ নবী করীম (সা)-এর ওসীয়ত জীবন দান করেন ও মৃত্যু ঘটান । তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান । আলী তা শুনে বিনা দ্বিধায় ঈমান আনলেন | হযরত আলী মুর্তঘা (রা) সব সময় নবী করীম (সা)-এর অনুসরণ করতেন, যাবতীয় কাজে তাকে সহযোগিতা করতেন। নবী করীম (সা) তাকে উদ্দেশ করে বলেছিলেন, মুসা (আ)-এর কাছে হারুন (আ)-এর যে মর্যাদা আমার কাছেও তোমার সে মর্যাদা, তবে আমার পর আর কোন নবী নেই। খায়বর বিজয় খুব দুরূহ ব্যাপার ছিল। নবী করীম (সা) বললেন, আমি কাল পতাকা এমন ব্যক্তিকে প্রদান করবো, যে আল্লাহ্‌ ও তাঁর রাসূলকে ভালবাসে এবং আল্লাহ্‌ ও তার রাসূলও তাকে ভালবাসেন । আল্লাহ্‌ তা'আলা তার হাতেই বিজয় প্রদান করবেন। পরদিন রাসূলুল্লাহ্‌ (সো) জিজ্ঞাসা করলেন, আলী ইবন আবূ তালিব কোথায় ? তিনি এলেন, নবী করীম (সা) তাঁর হাতে পতাকা তুলে দিলেন এবং বললেন, তুমি এ পতাকা নিয়ে অগ্রসর হও- যুদ্ধ চালিয়ে যাবে | আল্লাহ্‌ তা'আলা তোমার হাতে বিজয় দান করবেন । খায়বর দুর্গের বিরাট দরজা তিনি একাই হাতে তুলৈ নিলেন। যে দরজা সাতজনে চেষ্টা করেও ওঠাতে পারেননি । দুনিয়ার সম্পদের প্রতি তাঁর কোন মোহ ছিল না। তিনি একবার বলেছিলেন, হে দুনিয়া! তুমি আমা থেকে দূরে থাক, হে দুনিয়া! তুমি অন্য কাউকে আকৃষ্ট কর, আমাকে নয় । তিনি বলতেন, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হবে না। হযরত উমর ইবন আবদুল আযীয (র) হযরত আলী (রা) সম্পর্কে বলেন, দুনিয়ার প্রতি সবচেয়ে অনাসক্ত ব্যক্তি হলেন আলী (রা)। হযরত হাসান বসরী (র) বলেন, আল্লাহ্‌ অনুগ্রহ করুন আলীর প্রতি, তিনি ছিলেন এ উম্মতের সবচেয়ে দুনিয়ার প্রতি অনাসক্ত ব্যক্তি । হযরত আলী (রা) মোটা কাপড় পরিধান করতেন এবং তিনি বলতেন, মোটা বস্ত্র অহংকার থেকে আমাকে মুক্ত রাখবে এবং সালাতে বিনম্র ও মনোযোগী হতে আমাকে সহায়তা করবে | তারপর তিনি বললেন, মানুষের জন্য এ হলো উত্তম নমুনা, যাতে তারা অপচয় না করে। এরপর তিনি কুরআন মজীদের এ আয়াত . 84) 25043555555 $7,৯১ £৯১। 514। এ এ হলো আখিরাতের সে আবাস যা আমি নিধররিত করি তাদের জন্য যারা এ পৃথিবীতে উদ্ধত হতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না, শুভ পরিণাম মুত্তাকীদেরই জন্য । (২৮ কাসাস 2 ৮৩)। | নবী করীম (সা) হযরত আলী (রা)-কে এত বেশি ভালবাসতেন যে, তিনি আলী মুর্তযার বিরুদ্ধে কোন অভিযোগ শোনা পছন্দ করতেন না। তিনি একবার বললেন, হে লোকসকল! তোমরা আলীর বিরুদ্ধে কোন অভিযোগ করবে না, আলী আল্লাহ্র পথে খুবই কঠোর, তিনি অভিযোগের উর্ধে । / 9 /.711700117.00117

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।