Allama Jalaluddin Suyuti (RA) Bangla Book — nabijeer wasiyat (Almodina com)
/ ৩৯
📝 লেখা 📖 পিডিএফ

পরিচিতি £ হযরত আলী ইবন আবৃ তালিব রো) নাম-আলী হায়দর, উপনাম-আবু তোরাব ও আবুল হাসান, উপাধি- ফাতিহ -এ- খায়বর ও আসাদুল্লাহ__খায়বর বিজয়ী ও আল্লাহ্‌র বাঘ। বংশে কুরাইশী হাশেমী | রাসূলুল্লাহ (সা)-এর চাচাতো ভাই, নাবালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী । জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবীর একজন । উসমান যুননুরাইন (রা)-এর পর উম্মাতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সায়্যিদাতুন নিসা হযরত ফাতিমা (রা)-এর স্বামী । হাসান ও হুসাইন (রা)-এর পিতা । চতুর্থ খলীফা, রাসূলুল্লাহ্‌ (সা)-এর বংশধারার আমীন । তিনি নবী করীম (সা)-এর ন্নেহ ও তারবিয়তে লালিত-পালিত হওয়ার গৌরবের অধিকারী । তার সাহস ও বীরত্ব ছিল অসাধারণ । বীরত্বের প্রতীকস্বরূপ নবী করীম (সা) তার খাস তরবারি আলী (রা)-কে প্রদান করেন যার নাম ছিল যুলফিকার | নবী করীম (সা) মদীনা মুনাওয়ারায় হিজরতকালে আলী (রা)-কে তার আপন শয্যায় রেখে যান । তাকে অভয় দিয়ে বলেন £ তোমাকে তারা কোন কষ্ট দিবে না। খায়বার যুদ্ধে তার হাতে পতাকা তুলে দেন। সূরা বারাআতে অবতীর্ণ ঘোষণা প্রচারের দায়িতৃ তাঁর উপর অর্পণ করেন । তীর সম্পর্কেই মহানবী (সা)-এর এ উক্তি £ ৬০ ই ৪ 25030 ০১ যুলফিকার ব্যতীত তরবারি নেই এবং আলী ব্যতীত যুবক নেই। হযরত আলীর পিতা আবৃ তালিব মৃত্যুর সময় ওসীয়ত করেছিলেন, তোমরা মুহাম্মদের অনুসরণ করবে, তাঁর সহযোগিতা করবে, তিনি সোজা ও সরল পথ প্রদর্শন করেন। হযরত আলী (রো) ঈমান আনার পর পিতাকে অবহিত করলেন, আব্বা! আমি আল্লাহ্‌র প্রতি ঈমান এনেছি এবং তাঁর রাসূলের প্রতিও । রাসূল (সা) আল্লাহ্‌র কাছ থেকে যা প্রাপ্ত হয়েছেন আমি তা বিশ্বাস করে তার অনুসরণ করছি। আবূ তালিব বললেন, তিনি কল্যাণের দিকেই আহবান করে থাকেন, তুমি সব সময় তাঁর সঙ্গে থাকবে । হযরত আলী যখন ঈমান আনলেন তখন তাঁর বয়স ছিল দশ বছর। তাঁর ইসলাম খ্রহণের পূর্বে তিনি রাসূলুল্লাহ (সা)-কে সালাত আদায় করতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি করছেন ? নবী করীম (সা) বললেন, আমি জগতসমূহের প্রতিপালক আল্লাহ্‌র উদ্দেশে সালাত আদায় করছি । আলী (রো) জিজ্ঞাসা করলেন, জগতসমূহের প্রতিপালকের পরিচয় কি £ নবী করীম (সা) বললেন, তিনি এক ইলাহ, তাঁর কোন শরীক নেই, সৃষ্টি ও আধিপত্য তারই, তিনিই / 9 /.711700117.00117

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।