Allama Jalaluddin Suyuti (RA) Bangla Book — nabijeer wasiyat (Almodina com)
/ ٣٩
📝 نص 📖 PDF

বিসমিল্লাহির রাহমানির রাহীম নবী করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের ওসীয়ত তার চাচাতো ভাই আলী ইবন আবূ তালিব (রা)-এর উদ্দেশে খালিদ ইব্‌ন জাফর ইব্ন মুহম্মদ (র)..... আলী ইব্ন আব্‌ তালিব (রা) থেকে বর্ণনা করেন যে, হযরত আলী (রা) বলেন, আমাকে রাসূলুল্লাহ (সা) বলেছেন £ ১. 'হে আলী! মুসা (আ)-এর কাছে হারুন (আ)-এর মর্যাদা যেরূপ, আমার কাছেও তোমার মর্যাদা সেরূপ । তবে আমার পর আর কোন নবী নেই ।' আমি তোমাকে কিছু ওসীয়ত করি। যদি তুমি তা গ্রহণ কর, তবে তুমি বেচে থাকবে সুখী ও সৌভাগ্যবান হয়ে, আর তোমার মৃত্যু হবে শহীদ অবস্থায় । কিয়ামতের দিন তোমার প্রতিপালক তোমাকে পুনরণ্থান করবেন ফকীহ ও আলিম রূপে । ২. আলী! মু'মিনের আলামত তিনটি ঃ ক. সালাত, খ. ইবাদতে রাত জাগা ও গ.দান-খয়রাত করা । ৩. আলী! সুনাফিকের আলামত তিনটি £ ক. সে মানুষের সামনে সালাত আদায় করে মনোযোগী হয়ে , খ. একা সালাত আদায় করলে তখন সে অমনোযোগী হয়ে তড়িঘড়ি করে সালাত আদায় করে, গ মজলিসে আল্লাহ্‌কে স্বরণ করে কিন্তু নির্জনে তার প্রতিপালককে সে ভুলে যায়। ৪. আলী! যালেমের আলামত তিনটি ঃ ক. শক্তি দিয়ে দুর্বলের উপর কর্তৃত্‌ করে, খ. লোকের ধন-সম্পদ জোর করে ছিনিয়ে নেয় ও গ. খাদ্যবস্তুতে হালাল-হারামের পার্থক্য করে না । ৫. আলী! হিংসুকের আলামত তিনটি £ ক. সামনে চাটুকারী করে, খ. পেছনে : গীবত করে ও গ. দুঃখের সময় আনন্দিত হয় । ৬. আলী! মুনাফিকের আলামত তিনটি £ ক. সে মিথ্যা বলে, খ. ওয়াদা ভঙ্গ করে ও গ. আমানতের খেয়ানত করে । আর উপদেশে তার কোন উপকার হয় না। ৭. আলী! অলসের কয়েকটি আলামত রয়েছে £$ ক. সে আল্লাহ্‌র ইবাদতে অলসতা করে, খ. সালাত এত বিলম্বে আদায় করে যে, তার নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যায়, গ. অপচয় ও ক্রটি করে । ॥/ 9 .711700117.00117

— صفحة ٣ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.