Allama Jalaluddin Suyuti (RA) Bangla Book — nabijeer wasiyat (Almodina com)
/ ৩৯
📝 লেখা 📖 পিডিএফ

নবী করীম (সা)-এর ওসীয়ত ৩৭ ৭৩. আবূ হুরায়রা! কোন পাপকে ছোট মনে করবে না। কারণ, তুমি জান না, কোন্‌ পাপের দরুন আল্লাহ্‌ তোমার প্রতি অসন্তুষ্ট হন। আর কোন নেক কাজকে ক্ষুন্্ মনে করবে না, কারণ তুমি জান না কোন্‌ নেক কাজের দরুন আল্লাহ্‌ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। ৭৪. আবু হুরায়রা! তোমার কোন পুত্র সন্তান কিংবা কন্যা সন্তানে জন্ম হলে তার ডান কানে আযান ও বা কানে ইকামত বলবে, এতে শয়তান সে সন্তানের কোন ক্ষতি করতে পারবে না। ৭৫. আবূ হুরায়রা! তুমি বাঘ দেখলে তিনবার “আল্লাহু আকবার' বলবে । এরপর সর ₹ ৮. ০০5 4747 ০০518 ০টি ৪৪ ৩০ ০৪1১ ০৪০। এ|। ক্ষতি থেকে রক্ষা করবেন। ৭৬. আবু হুরায়রা! পিয়াজ, রসুন রান্না ছাড়া কাঁচা আহার করবে না। . ৭৭. আবূ হুরায়রা! তৃমি তরকারিসহ কোন কিছু আহার করলে তোমার হাত ও ওষ্ঠাধর ধুয়ে নিবে, কারণ তীর তার লক্ষ্যবস্তুর দিকে যেমন দ্রুত পৌছায়, শয়তান, ওষ্ঠাধরের দিকে তদপেক্ষা অধিক দ্রুত পৌছে। * ৭৮. আবু হুরায়রা! যথাসাধ্য প্রত্যহ মিসওয়াক করবে, এতে ক্লান্ত হবে না, কারণ মিসওয়াক করে তুমি যে সালাত আদায় করবে, তা মিসওয়াকবিহীন আদায় করা সালাতের চাইতে সত্তর গুণ উত্তম। ৭৯. আবু হুরায়রা! যে ব্যক্তি প্রতিদিন একুশটি লাল. কিসমিস আহার করবে, মৃত্যুর ব্যাধি ছাড়া তার অন্য রোগ হবে না। ৮০. আবু হুরায়রা! যে ব্যক্তি প্রত্যহ খালিপেটে দশটি খেজুর আহার করবে, তার পেটের সব ক্রিমি ও পোকা বের হয়ে যাবে । ৮১. আবু হুরায়রা! তুমি মিষ্টি আনার আহার করবে, এতে স্মরণশক্তি বাড়বে। ৮২. আবু হুরায়রা! চল্লিশ দিন গোশ্ত খাওয়া বাদ দিলে তাতে দৃষ্টিশক্তি দুর্বল হয় এবং হৃদয় মরে যায়। . ৮৩. আবু হুরায়রা! তোমার মোচ কেটে ফেলবে, তাতে ফেরেশতাগণ তোমার ওষ্ঠাধরকে ভালবাসবে ॥ ৮৪. আবু হুরায়রা! তুমি খোশবু ব্যবহার করবে, কারণ যতক্ষণ তোমার দেহে খোশবু থাকবে ততক্ষণ ফেরেশতা তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। ৮৫ আবৃ হুরায়রা! লোক-দেখানো না হলে রাতের এক রাকাআত সালাত দিনের হাজার রাকাআত সালাত অপেক্ষা অধিক উত্তম। ॥/ 9 /.711700117.00117

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।