৩৬ নবী করীম (সা)-এর ওসীয়ত ৬৫. আবূ হুরায়রা! চার শ্রেণীর লোক জান্নাতুন নাঈম'-এ সবার আগে প্রবেশ করবে । ক. পরহ্যেগার আলিম, খ. আল্লাহ্র পথের শিক্ষার্থী গ. আল্লাহ্র ইবাদতে মশগুল যুবক, ঘ. আল্লাহ্র আনুগত্যের পথে অর্থ ব্যয়কারী । ৬৬. আবু হুরায়রা! প্রত্যেক বস্তুর উচ্চতার নিদর্শন আছে, ইসলামের উচ্চমর্যাদার নির্দশন হলো বদান্যতা। ৬৭. আবু হুরায়রা! প্রত্যেক বস্তুর দীপ্তি আছে, ইসলামের দীপ্তি হলো চাশ্তের সালাত । ৬৮. আবূ হুরায়রা! প্রত্যেক বস্তুর উজ্জ্বলতা রয়েছে, ইসলামের উজ্জ্বলতা হলো সাদাকাহ্। প্রত্যেক বস্তুর সৌন্দর্য আছে, ইসলামের সৌন্দর্য হলো তাওবা যার ইল্ম নেই তার তাওবাও নেই। যার আগ্রহ নেই তার ইল্ম নেই । যার বদান্যতা নেই তার সাদাকা নেই। যার পরহেযগারী নেই তার ইবাদতও নেই । ফরয হওয়া সত্ত্বেও যে যাকাত দেয় না, তার সালাতও কবৃল হয় না। আল্লাহ্ যা দেন তাতে যার পরিতুষ্টি নেই, তার ইয়াকীন নেই । ৬৯ আবু হুরায়রা! যে ব্যক্তি শনিবারে নখ কাটবে আল্লাহ্ তা'আলা তার পেরেশানী দূর করে দিবেন । যে রোববারে নখ কাটবে আল্লাহ্ তা'আলা তার অন্তরের কঠোরতা দূর করে দিবেন। যে সোমবারে নখ কাটবে আল্লাহ্ তা'আলা তার স্বরণশক্তি ও মেধা বাড়িয়ে দিবেন । আর যে মঙ্গলবারে নখ কাটবে আল্লাহ্ তা'আলা তাকে আরোগ্য দান করবেন ৷ আর যে বুধবারে নখ কাটবে সে যাবতীয় রোগ ও ব্যথা থেকে মুক্তি লাভ করবে । যে ব্যক্তি বৃহস্পতিবার নখ কাটবে আল্লাহ্ তা'আলা তার কঠিন কাজ সহজ করে দিবেন এবং খণ থাকলে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। জুমু'আর দিন নখ কাটলে আল্লাহ্ তা'আলা তাকে ইয়াকীনের (দৃঢ় বিশ্বাস)-এর দৌলত দান করবেন এবং আর ঝণ থাকলে তার ধারণাতীত স্থান থেকে তা পরিশোধের ব্যবস্থা করবেন । ৭০. আবু হুরায়রা! যদি তৃমি আল্লাহ্র আরশের ছায়াতলে আমার সঙ্গে মুসাফাহা করতে চাও, তবে প্রতিদিন আমার প্রতি দরূদ প্রেরণ করবে । ৭১. আবূ হুরায়রা! আল্লাহ্র কৌশল সম্পর্কে নিশ্চিন্ত থেকো না, তুমি চিরসুস্থৃতা ও প্রচুর রিঘুক কামনা করলে তবে আল্লাহ্র সাহায্য চাইবে । যদি আসমান ও যমীনের অধিবাসিগণ তোমার কোন উপকার করতে চায় কিন্তু আল্লাহ্ না চাইলে তবে তারা তোমার কোন উপকার করতে পারবে না। আর তারা সবাই সু্মিলিতভাবে তোমার টিন িিরানিযানিরিদিরিনিক রা ভাজ রিরিলিটাজা পানি করতে পারবে না। ৭২. আবু হুরায়রা! যে মানুষের গীবত করে না, আল্লাহ ভা'আলা তাকে মানুখের কাছে প্রিয় করে দেন। আর যে তার দাসদাসীদের প্রতি সদ্যবহার করে আল্লাহ্ তাকে তার শক্রদের উপর বিজয়ী করেন। ॥/ 9 .711700117.00117
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।