Allama Jalaluddin Suyuti (RA) Bangla Book — nabijeer wasiyat (Almodina com)
/ ৩৯
📝 লেখা 📖 পিডিএফ

নবী করীম (সা)-এর ওসীয়ত ৩৫ ৫৪. আবু হুরায়রা! মোচ ছোট করবে, তাতে ফিরিশতাগণ তোমার ওষ্ঠাধরকে ভালবাসবে । ৫৫. আবু হুরায়রা! তুমি যখন সালাতে দীড়াবে, তখন তোমার দৃষ্টি থাকবে দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গার উপর, কুকুর সময় পায়ের উপর এবং তাশাহ্হুদ পড়ার সময় কোলের উপর । ৫৬. আবু হুরায়রা! তুমি খোশবু ব্যবহার করবে, এতে আল্লাহ্‌র ফিরিশতা তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবে । ৫৭. আবূ হুরায়রা! ভূমি আল্লাহ্‌র হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবেন। তুমি আল্লাহ্‌কে ভয় কর. আল্লাহ্‌ তার প্রতিদান তোমাকে দেবেন। ৫৮. আবু হুরায়রা! পরামর্শ করার দরুন কোন লোক ধ্বংস হয়নি, পরামর্শে রয়েছে সৎপথ প্রাপ্তির নিশ্চয়তা । য়ে পরামর্শ করে না সে লঙ্জিত হয়, যে পরামর্শ না করে নিজের মত মত চলে সে পথভ্রষ্ট হয় । আর যে অহংকার করে সে বেইজ্জত হয়। ৫৯. আবু হুরায়রা! ধৈর্য তোমাকে অর্ধেক পথ অতিক্রম করতে সাহায্য করবে এবং সালাত তোমাকে জান্নাতে দাখিল করবে। ৬০. আবূ হুরায়রা! নাগর মোথা (এক প্রকার সুবাসিত ঘাসের মুল) ও কালিজিরা ব্যবহার করবে । ৬১ আবু হুরায়রা! তুমি ধৈর্যধারণ করলে হবে তো তাই যা তোমার জন্য তাকদীরে নির্ধারিত আছে কিন্তু তৃমি সওয়াবের অধিকারী হবে । আর তুমি অধৈর্য হলেও তাই হবে যা তোমার জন্য নির্ধারিত আছে কিন্তু তুমি হবে গুনাহগার । ৬২. আবূ হুরায়রা! তোমার উপর তোমার পিতার অধিকার আছে, তাই তুমি অবশ্যই তার খিদমত করবে । আর যন করবে মেহমানকে, কেননা তুমি ইবরাহীম (আ)-এর চাইতে অধিক মর্যাদাবান নও। আর বাদশাহর হক আদায় করবে, কারণ তাকে আল্লাহ তা'আলা জনগণ ও নগরের কর্তৃত্‌ দান করেছেন। আল্লাহ্‌র উপর অহংকারী হবে না, কারণ যে ইল্ম হাসিল করতে লজ্জাবোধ করে সে আল্লাহ্‌র নিকট অহংকার করল এবং আল্লাহ্‌র দীনকে তুচ্ছ মনে করল, অহংকারী ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারে না এবং নির্বোধ ব্যক্তি উপদেশ গ্রহণ করে না। ৬৩. আবূ হুরায়রা! তুমি মাল সঞ্চয় করবে না, তুমি তা সঞ্চয় করতে সক্ষম হবে না, কারণ আল্লাহ্‌ তা'আলা মালের মধ্যে চারটি খাসলাত রেখেছেন । ক. লালসা, খ. কৃপণতা, গ. অতি আকাঙউক্ষা, ঘ. নির্লজ্জতা। ৬৪. আবু হুরায়রা! এ উম্মতের চার শ্রেণীর লোক সকলের আগে জাহান্নামে প্রবেশ করবে । ক. ধনবান চোর, খ. ফাসেক আলিম, গ. বৃদ্ধ ব্যভিচারী, ঘ. বিবাহিত যিনাকারী। / 9 .711700117.00117

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।