৩২ নবী করীম (সা)-এর ওসীয়ত করেছেন। যে এন্সপ ব্যবহার করবে, আল্লাহ্ তা'আলা তারু জন্য তিনশত তেরজন নবী-রাসূল (আ)-এর সাহচর্য লিপিবদ্ধ করবেন। ৩২. আবু হুরায়রা! তুমি অধিক পরিমাণে আয়াতুল কুসী পাঠ করবে, কেননা আল্লাহ্ তা*আলা তোমার জন্য তার প্রতিটি অক্ষরের পরিবর্তে চ্লিশ হাজার নেকী লিপিবদ্ধ করবেন। ৩৩. আবু হুরায়রা! সূরা ইয়াসীন (সুরা ৩৩) বেশি বেশি পাঠ করবে, যে ফজরে সুরা ইয়াসীন পাঠ করবে সে নিজে, তার পরিজন ও সন্তানরা সন্ধ্যা পর্যন্ত আল্লাহ্র হিফাযতে থাকবে। ৩৪. আবু হুরায়রা! তুমি যোগ্য পাত্রে করুণা করবে, নতুবা তুমি নিজেই করুণার পাত্র হবে। ৩৫. আবু হুরায়রা! তোমার প্রতিবেশীকে না দিয়ে গোশৃত আহার করবে না, একটি টুকরা হাড় হলেও প্রতিবেশীকে দিবে । কেননা, যে তার প্রতিবেশীকে না দিয়ে গোশত আহার করে, আল্লাহ্ তা'আলা তার বুদ্ধির দশভাগ হ্রাস করে দেন এবং তার উপার্জনের বরকত তুলে নেন, সে অধিক পরিশ্রম করবে, শ্রান্ত থাকবে কিন্তু জীবিকা পাবে সামান্য । ৩৬. আবূ হুরায়রা! মানুষকে গালি দিও না, পরিণামে তারা তোমার পিতামাতাকে গালি দেবে । ৩৭. আবু হুরায়রা! ০৮০০০০৪৪০০৮ সহযোগী হবে না। ৩৮. আবু হুরায়রা! দুর্নীতিপরায়ণ সমাজে একদিন ইনসাফ প্রতিষ্ঠা করা আল্লাহ্ তা*আলার কাছে ষাট বছরের ইবাদত অপেক্ষা অধিক উত্তম । ৩৯. আবূ হুরায়রা! তুমি আমার উম্মতের মধ্যে শাসনভার লাভ করবে । তখন তোমার কাছে লোকজন বিচারপ্রার্থী হয়ে এলে তুমি মদ্যপের সাক্ষ্য গ্রহণ করবে না, কারণ আল্লাহ্ তার সাক্ষ্য বাতিল করে দেন। অন্ধ লোকের সাক্ষ্যও গ্রহণ করবে না। জুমু'আর সালাত ত্যাগকারীর সাক্ষ্যও গ্রহণ করবে না । আর যে স্বেচ্ছায় সালাত ত্যাগ করে তার প্রতি লা'নত দাও সম্মুখে, পিছনে, জীবিতাবস্থায় ও মৃত্যুর পরও । ৪০. আবূ হুরায়রা! মুহাম্মদের প্রাণ যাঁর হাতে তাঁর কসম, ইল্মের মজলিসে একঘন্টা বসা আল্লাহ্র কাছে চল্লিশ বছর ইবাদত অপেক্ষা অধিক প্রিয় । ৪১. আবূ হুরায়রা! ইল্ম ছাড়া আমল ভস্ম সদৃশ, যা ঝড়ের দিনে বাতাস প্রচণ্ড বেগে উড়িয়ে নিয়ে যায় । আমার উম্মতের সামনে অচিরেই এমন সময় আসবে, যখন আলিম এ নিয়ে গর্ব করবে, তার কাছ থেকে হাদীসের ইল্ম শিখা হয়। (অর্থাৎ ইল্মের চর্চা কমে যাওয়ার দরুন এরূপ পরিস্থিতির উদ্ভব হবে)। ৪২. আবু হুরায়রা! আল্লাহ্র আরশের নিম্নদেশে স্বর্ণনির্মিত একটি শহর আছে, যার দরওয়াজায় লিখা আছে, যে ব্যক্তি কোন আলিমের সঙ্গে সাক্ষাত করলো, সে যেন ॥/ 9 /.711700117.00117
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।