নবী করীম (সা)-এর ওসীয়ত ৩১ ২৫. আবূ হুরায়রা! কোন লোকের সতর তুমি যেন না দেখ এবং তোমার সতরও অন্য কেউ যেন দেখতে না পায়, কেননা যে সতর দেখে এবং যার সতর দেখা হলো তারা উভয়ই অভিশপ্ত _লা'নতগ্রস্ত । কবরের উপর পদচারণ করবে না, কবরের উপর পদচারণ থেকে বিরত থাকলে আল্লাহ্ তা'আলা তোমাকে জাহান্নামের আগুনে পদচারণ থেকে রক্ষা করবেন। ২৬. আবু হুরায়রা! মিথ্যা শপথ করবে না, কারণ মিথ্যা শপথের দরুন অনেক জনপদ ধ্বংস হয়ে যায়। অনেক জরায়ু হয় বাঁঝা এবং অনেক খান্দান নির্বংশ হয়ে যায়। ২৭. আবূ হুরায়রা! আল্লাহ্র এমন এক ফেরেশতা আছেন যার কানের লতির প্রশস্ততা পাঁচশ বছরের দূরত্ব পরিমাণ । আর তার দৈর্ঘ্য হলো দুলাখ সন্তুর হাজার বছরের পথের দূরত্ব পরিমাণ । আর তার দৈর্ঘ্য হল দুলাখ সত্তর বছরের পথের দূরতৃ পরিমাণ । সে ফেরেশতা এমর্মে আল্লাহ্র মহিমা বর্ণনা করেন ঃ “সুবাহানাকা আল্লাহুম্মা মিন আযীমে মা আ*যামাকা'। (হে আল্লাহ্, আপনি যাবতীয় ক্রটি থেকে পবিত্র ও মুক্ত । আপনি মহামহিম, কতই না মহান ।) আল্লাহ্ তা'আলা তাকে বলেন, কে আমার নামে মিথ্যা শপথ করে তাকে জিজ্ঞাসা কর। ২৮. আবু হুরায়রা! কোন মুসলিম যখন মিথ্যা শপথ করে তখন মহান আল্লাহ বলেন___হে মাল“উন, তুমি কেন মিথ্যা শপথ করছ ? তুমি ব্যতীত আর কে আমার নামে মিথ্যা শপথ করবে। ২৯. আবু হুরায়রা! মহামহিম আল্লাহ্ মূসা আলায়হিস সালামকে বললেন, হে মুসা! আমার ইজ্জত ও মহত্তবের কসম, তুমি আমার নামে মিথ্যা শপথ করলে আমি অবশ্যই তোমার জিহা পুড়িয়ে দেব। তাকে পুড়িয়ে কয়লা করে ফেলব। মিথ্যা শপথের দরুন কিয়ামত পর্যস্ত তার বংশে দুর্ভাগ্য থাকবে । তারপর রাসূলুল্লাহ্ (সা) কাঁদলেন এবং বললেন, অচিরেই আমার উম্মতের উপর এমন এক সময় আসবে, যখন মিথ্যা কসম ব্যতীত লোকের ব্যবসায়-বাণিজ্য চলবে না, এরাই ক্ষতিগ্রস্ত । যারা কিয়ামত পর্যন্ত তাদের পরিজন ও ধন-সম্পদে ক্ষতির সম্মুখীন হতে থাকবে । ৩০. আবূ হুরায়রা! মিথ্যা বলবে না, তুমি তাতে তোমার মুক্তি দেখলেও প্রকৃতপক্ষে তাতে নিহিত রয়েছে তোমার ধ্বংস। তুমি সত্য বলবে, তাতে তোমার ধ্বংস দেখলেও প্রকৃতপক্ষে এতে রয়েছে তোমার নাজাত । ৩১. আবূ হুরায়রা! যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, তৃমি তার সাথে সম্পর্ক অক্ষুণ্ন রাখবে । যে তোমাকে বঞ্চিত করে, তুমি তাকে দান করবে । যে তোমার সঙ্গে কথা বলে না, তুমি তার সাথে কথা কলবে। যে তোমার সঙ্গে খিয়ানত করে এবং তোমার অমঙ্গল কামনা করে, তুমি তার মঙ্গল কামনা করবে । নবীগণ (আ) এন্সপই ॥/ 9 .711700117.00117
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।