Allama Jalaluddin Suyuti (RA) Bangla Book — nabijeer wasiyat (Almodina com)
/ ٣٩
📝 نص 📖 PDF

৩০ নবী করীম (সা)-এর ওসীয়ত কি তৃমি কাফিরদের কাছে বন্দী থাকলেও আল্লাহ্‌ তা'আলা তা থেকে তোমাকে উদ্ধার করবেন । ১৮. আবু হুরায়রা! কোন কিছু ঘটে গেলে “যদি এটা না হতো", আর কোন বিষয় না হয়ে থাকলে “যদি এটা হতো', সাবধান! তৃমি এ ধরনের উক্তি থেকে নিজকে বিরত রাখবে, কেননা এ হলো মুনাফিকদের উক্তি । ১৯. আবূ হুরায়রা! তুমি অবশ্যই “সালাতুযূ যোহা' (বা চাশ্তের সালাত) আদায় করবে, কারণ জান্নাতে একটি বিশেষ দরওয়াজা আছে যার নাম “বাবুযুযোহা' চাশৃতের সালাত আদায়কারিগণই এ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ২০. আবু হুরায়রা! -তুমি 'সালাতুয য়োহা' আদায় করবে । যে দু'রাকাতে 'সালাতুয্‌ যোহা' আদায় করে তাকে *যাকিরীন' বা আল্লাহর স্মরণকারিগণের অন্তর্তক্ত করা হয়। যে ছয় রাকাআত আদায় করে তাকে “ফায়যীন' বা সফলকামিগণের অন্তর্তক্ত করা হয়। আর যে আট রাকাআত আদায় করে তাকে সাদিকীন বা সত্যবাদিগণের অন্তত্ুক্ত করা হয়। ২১. আবূ হুরায়রা! তুমি প্রতি মাসের ১৩,১৪:১৫ তারিখে সওম পালন করবে, তা করলে আল্লাহ্‌ তা'আলা তোমার আমলনামায় পূর্ণ বছরের সওয়াব লিখবেন। আবু হুরায়রা! জান্নাতে একটি দরওয়াজা আছে যার নাম “বাব-ই- বাইয়্যান', 'আইয়্যামে বীয'-এর সওম পালনকারিগণ সে দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ২২. আবু হুরায়রা! যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে স্থানে বসে আল্লাহর যিকর করবে, সে শয়তানের উপর প্রবল থাকবে, তার উপর শয়তান প্রভাব বিস্তার করতে পারবে না। আর তার আমলনামায় লেখা হবে এক হজ্জ, এক উমরা ও একজন দাস আযাদ করার সওয়াব । ২৩. আবু হুরায়রা! পেশাবের স্থানে ও নাপাক জায়গায় ফরয গোসল করবে না, চালনির উপর আহার করবে না, পাত্রকে উল্টিয়ে তার পিঠের উপর আহার করবে না। কারণ, এসব কর্ম বালা-মুসিবতের কারণ হয়। বালির উপর পেশাব করবে না এবং বদ্ধ পানিতেও পেশাব করবে না, এতে দুঃখ-কষ্ট ও সংকট-এর সম্মখীন হতে পার। সালাতে এদিক-সেদিক তাকাবে না, তা করলে শয়তান তোমার মুখমণ্ডলে হাত বুলিয়ে বলবে, যে আল্লাহ্‌র দীনের কাজে ব্যর্থ হলো তাকে ধন্যবাদ । ২৪. আবু হুরায়রা! হাই তোলার সময় মুখে হাত দিবে নতুবা শয়তান তোমার অভ্যন্তরে প্রবেশ করবে । সূর্যের নামনাসামনি তোমার সতর খুলবে না, কারণ এবপ করলে সূর্য তাকে লানত করে । তিন বছর বয়সের ছেলেমেয়ের সামনে স্ত্রী সংগম করবে না, প্রতিটি চোখের থেকে তুমি সতরের হিফাযত করবে । কারণ আল্লাহ্‌ তা'আলা আমাদের সতর আবৃত রাখার নির্দেশ দিয়েছেন। / 9 .711700117.00117

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.