নবী করীম (সা)-এর ওসীয়ত ২৯ করে, এমনকি পানি বেশি খরচ করার জন্য তার অন্তরে ওয়াসওয়াসার সঞ্চার করে, সাবধান! তুমি এ বিষয়ে শয়তানের অনুসরণ করবে না। কারণ, আমার উম্মতের সৎ ও আল্লাহ্ প্রেমিকগণ পবিত্রতা অর্জনে অপচয় করে না তারা পানি কম খরচ করে: যেমন তেল ব্যবহার করা হয়৷ ১০. আবূ হুরায়রা! তুমি সালাতের জন্য পবিস্রতা অর্জনে দু'যুদ (একমুদ ৬৮ তোলা ৪ মাশা পরিমাণ)-এর অতিরিক্ত পানি ব্যয় করবে না, পায়খানা পেশাব থেকে পবিত্রতা অর্জনের জন্য অর্ধেক এবং অন্য সব অঙ্গ-প্রত্যঙ্গের জন্য বাকি অর্ধেক ব্যয় করবে । আর গোসলের জন্য এক সা' (২৭৩ তোলা পরিমাণ)-এর অতিরিক্ত পানি ব্যয় করবে না, তৃমি পানির অপচয়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, মহান আল্লাহ্ বলেন, ওয়ান্নাল মুসরিফীনা হুমআসহাবুননার (অপচয়কারীরা তো জাহান্নামের অধিবাসী)। (৪০ মুমিন 8৪৩1) ১১, আবূ হুরায়রা! প্রতি মাসে একবার নখ কাটবে, কারণ নখের নিচে লুকিয়ে থাকে । ১২. আবূ হুরায়রা! মাথার মধ্যভাগে টিকি রাখবে না, কারণ তা হয় শয়তানের বাসস্থান । ১৩. আবু হুরায়রা! তৃমি পবিত্রতা অর্জন ও উভয় পা ধোয়ার পর ইন্না আনযালনাহু ফী লাইলাতিল কদূর (সূরাতুল কদর £ ৯৭) পাঠ করবে। ১৪. আবু হুরায়রা! তুমি ডান হাতে আহার করার সময় বা হাতে ঠেস দিয়ে বসবে না, কেননা তা হলো স্বেচ্ছাচারী ও অহংকারীদের কাজ । ১৫. আবু হুরায়রা! তৃমি পবিত্রতা অর্জন ও দু'পা ধোয়া সমাপ্ত করলে “ইন্না আনযালনাহু ফীলাইলাতুল কদর' (সৃরাতুল কদর) পাঠ করবে, যে এরূপ করবে আল্লাহ্ তা'আলা তার প্রত্যেক ইবাদতে এক বছরের ইবাদত- _দিনে সওম পালন ও রাতে ইবাদতে জাগরণ-এর সওয়াব দান করবেন এবং জাহান্নামের আগুন থেকে তাকে মুক্ত রাখবেন। | ১৬. আবূ হুরায়রা! তুমি রাত ও দিনের প্রান্তে আল্লাহ্র কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ্ তা*আলা তাঁর কোন বান্দার প্রতি অনুগ্রহ করার ইচ্ছা করলে তাকে রাত ও দিনের প্রান্তে বেশি বেশি ক্ষমা প্রার্থনার তৌফিক দান করেন। ১৭. আবু হুরায়রা! তুমি দুনিয়াতে দুঃখ-কষ্ট ও সংকোচনে ভুগলে বেশি বেশি ৭ 0 451 বি নি 'লাহাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল “আলিয়িল আজীম' (গুনাহ থেকে পরহেয করা ও ইবাদত করার তৌফিক মহান আল্লাহরই পক্ষ থেকে ।) এ দুআ পড়বে, এতে আল্লাহ তা'আলা তোমার দুঃখ-কষ্ট ও সংকট দূরীভূত করবেন এমন ॥/ 9 /.711700117.00117
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।