২৮ নবী করীম (সা)-এর ওসীয়ত ওয়া বাগ্গিযুহু ইলাল্-মুনাফিকীন।' 'হে আল্লাহ্! আবু হুরায়রাকে সুমিনগণের কাছে প্রিয় করে দিন এবং মুনাফিকদের কাছে অপ্রিয় করুন ।' তারপর নবী করীম (সা) বললেন £ : ১. আবু হুরায়রা! তুমি তোমার বিছানায় শয়ন করতে এলে তখন ডানপাশে শয়ন করবে এবং বলবে 'বিসমিল্লাহ্, ওয়াল হামদু লিল্লাহ্” | (আল্লাহ্র নামে শয়ন করছি, সকল প্রশংসা আল্লাহরই 1) এরূপ করলে ভোর পর্যস্ত ফেরেশতা তোমার হিফাযতের দায়িত্ব পালন করবেন । ২. আবু হুরায়রা! তৃমি শয়নের সময় পড়বে-__সুবহানাল্লাহ্ ৩৩ বার, ওয়াল্- হামদু লিল্লাহ্ ৩৩ বার এবং আল্লাহু আকবার ৩৩ বার । আর একবার “ওয়ালাইলাহা ইল্লাল্লাহ্' পড়ে একশ .বার পূর্ণ করে নিবে। যে ব্যক্তি এ আমল করবে আল্লাহ্ তা'আলা তার জন্য সে ব্যক্তির সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করবেন, যে রাতে জাগ্রত থাকল ফজর পর্যন্ত দু'রাকাআত সালাতে । ৩. আবৃ হুরায়রা! তুমি শোয়ার সময় সূরা ওয়াস সামায়ি ওয়াত্ তোয়ারিক, (সূরা ৫৮৬) ও সুরা আল্হাকুমুত্ তাকাসুরু (সূরা £ ১০২) পাঠ করবে, এতে আল্লাহ্ তা'আলা তোমার জন্য আসমানে নক্ষত্ররাজির পরিমাণ সওয়াব লিখবেন, আর তোমার সত্তরটি কবীরা গুনাহ মাফ করে দিবেন। ৪. আবূ হুরায়রা! তুমি যখন পবিত্রতা অর্জন করতে ইচ্ছা কর এবং পানির জন্য হাত বাড়াও, তখন বলবে, “বিসমিল্লাহি ওয়াল হামদু লিল্লাহি' আল্লাহ্র নামে আরন্ত করছি এবং সকল প্রশংসা আল্লাহরই) । এতে ফিরিশতাগণ তোমার আমলনামায় সূর্যাস্ত পর্যন্ত সওয়াব লিপিবদ্ধ করবেন। ৫. আবু হুরায়রা! তাহারতের সময় নাকে পানি দিয়ে ভালভাবে নাক পরিষ্কার করে নিবে কিন্তু তুমি যদি সওম অবস্থায় থাক, তবে নাকে পানি দিতে ও নাক পরিষ্কার করতে সতর্কতা অবলম্বন করবে। ৬. আবু হুরায়রা! আহার করার সময় তিন আঙুল দিয়ে আহার করবে, আর খাদ্যবস্তুর মাঝখান থেকে আহার করবে না, কারণ বরকত নাযিল হয় মাঝখানে । ৭. আবু হুরায়রা! আহারের পূর্বে হাত ধৌত করলে খাদ্যদ্রব্য বরকত হয়, আর খাওয়ার পর হাত ধুলে জ্যোতি বৃদ্ধি পায় ও গুনাহ মাফ হয়, তুমি ছোট ছোট গ্রাসে আহার করবে, ভাল করে চিবিয়ে খাবে এবং পানি অল্প অল্প করে বিরতি দিয়ে পান করবে; বিরতিহীনভাবে এক ঢোকে গলাধকরণ করবে না। ৮. চোখে সুরমা লাগাবে বে-জোড়, তেল ব্যবহার করবে কখনো কখনো । ওযু-গোসলের সময় পানির অপচয় করবে না, অপচয় করলে দীর্ঘ হিসাবের সম্মুখীন হতে হবে। ৯. আবু হুরায়রা! কোন মু'মিন যখন পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে পানি ব্যবহার করে, তখন হায়যাব নামে এক শয়তান তার বা পাশে বসে তার মনে সন্দেহ সৃষ্টি ॥/ 9 .711700117.00117
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।