Allama Jalaluddin Suyuti (RA) Bangla Book — nabijeer wasiyat (Almodina com)
/ ৩৯
📝 লেখা 📖 পিডিএফ

২৪ নবী করীম (সা)-এর ওসীয়ত ১১৫. আলী! চোগলখুরী থেকে নিজেকে রক্ষা করবে। কারণ, আল্লাহ্‌ তা“আলা জান্নাত হারাম করেছেন এসব ব্যক্তির উপর ঃ কৃপণ, রিয়াকারী, চোগ্লখোর, . মাতাপিতার অবাধ্য সন্তান, যে যাকাত দেয় না ও এতে বাধা সৃষ্টি করে, সুদখোর, হারামখোর, জুয়ারী, কৃত্রিম কেশ সংযোগকারিণী, পশুর সাথে যে সঙ্গম করে এবং যে প্রতিবেশীকে কষ্ট দেয় ১১৬. আলী! যে ব্যক্তি প্রতিবেশীকে পাপ কাজে বাধা দেয় না, সেও প্রতিবেশীর পাপ কাজে শরীক বলে গণ্য হবে | ১১৭. আলী! যে তার পরিজনকে সালাতের নির্দেশ দেয় না এবং তাদের হারাম খেতে নিষেধ করে না. তাকে সবার গুনাহের দায়িত্ব বহন করতে হবে। ১১৮. আলী! বয়োবৃদ্ধগণের সম্মান করবে, শিশুদের শ্নেহ করবে । মুসাফিরের জুন্য তুমি হবে দরদী ভাই-এর ন্যায়, বিধবাদের জন্য হবে ভালবাসাপূর্ণ স্বামীর ন্যায়, এরূপ করলে আল্লাহ্‌ তাআলা তোমার জন্য লিখবেন £ তোমার প্রতি নিঃশ্বাসে একশত নেকী, প্রতিটি নেকীর বদলায় জান্নাতে একটি করে প্রাসাদ । ১১৯. আলী! মিনকিনদের সাথে বসবে, কেননা যে ব্যক্তি ধনবানকে সম্মান করে এবং গরীবকে তুচ্ছ মনে করে, উর্ধজগতে তাকে আল্লাহ্‌র শত্রু বলে আখ্যায়িত করা হয়। ১২০. আলী! আল্লাহ্‌ তা'আলা ইবরাহীম (আ)-এর কাছে ওহী প্রেরণ করেছেন যে, তুমি আমার মেহমানের সম্মান করবে যেমন তোমার মেহমানকে সম্মান করে থাকো । ইবরাহীম (আ) বললেন, হে আমার প্রতিপালক! আপনার মেহমান কে ? আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করলেন, আমার মেহমান সে যে লোকের কাছে নগণ্য । ১২১. আলী! তিন শ্রেণীর লোক আল্লাহ্‌র ম্বরণ থেকে বঞ্চিত থাকে £ ক. যারা অকারণে হাসে, খ. রাত জেগে ইবাদত না করে ঘুমায়, গ. যারা উদর পূর্তি করে আহার করে। ১২২. আলী! তিন শ্রেনীর লোক আল্লাহ্র রহমত থেকে বঞ্চিত থাকে $ ক. যারা উদর পূর্তি করে আহার করে অথচ তারা জানে যে, তাদের প্রতিবেশী অনাহারে রয়েছে, খ. যারা গোলামের প্রতি অত্যাচার করে ও গ. যারা আপন বন্ধুর হাদিয়া (উপহার) প্রত্যাখ্যান করে। ১২৩. আলী! তুমি খোশামোদী হবে না এবং খোশামোদীর সাথে বসবেও না। কৃপণ হবে না এবং কৃপণের সাথে সংশ্রবও রাখবে না। ১২৪." আলী! তৃমি দান করবে, দুনিয়াতে অল্পে তুষ্ থাকবে, কেননা, যে এরূপ করবে কিয়ামত দিবসে আল্লাহ্‌ তা'আলা তার হাশর করবে নবীগণ (আ)-এর সঙ্গে । , ১২৫. আলী! অন্ততপক্ষে মাসে একবার তোমার নখ কাটবে, কারণ, নখ বেড়ে গেলে এর নিচে শয়তান আশ্রয় নেয় । / 9 .711700117.00117

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।