নবী করীম (সা)-এর ওসীয়ত ২১ বিনষ্ট করে দেন, আর যে তার সালাত নষ্ট করে এবং তড়িঘড়ি সালাত আদায় করে, আল্লাহ্ সে ব্যক্তিকে জাহান্নামের শেষ স্তরে নিক্ষেপ করবেন। ৮৯. আলী! জুমআর সালাতের জন্য যে গোসল করবে, তার এক জুমআ থেকে আর এক জুমআ পর্যন্ত গুনাহ আল্লাহ্ মাফ করে দেবেন। আর আল্লাহ রোশনী করে দেবেন তার কবরকে এবং তার মীযানকে ভারী করে দেবেন। ৯০. আলী! আল্লাহ্র কাছে অধিক প্রিয় বান্দা হলো, যে সিজদা করে সে বান্দা । যে পাঠ করে সিজদার পর__ শেক গ্রেড হে আমার প্রতিপালক! আমি আমার নিজের উপর অত্যাচার করেছি, আমাকে ক্ষমা করুন৷ আপনি ব্যতীত পাপ ক্ষমা করার আর কেউ নেই। ৯১. আলী! মদ্যপের সাথে বন্ধুত্ব করো না, কারণ, সে অভিশপ্ত । আর যে ব্যক্তি যাকাত দেয় না তার সাথে মেলামেশা করবে না, কারণ, তাকে আসমানে আল্লাহ্র দুশমন বলে ডাকা হয় । আর সুদখোরের সাথেও সম্পর্ক রাখবে না -_ কারণ, সে হলো আল্লাহ্র প্রতিপক্ষ । আল্লাহ্ তা'আলা ইরশাদ করেছেন £ ; 4১55 €0। ১০৯৯ 15:35 15115 যদি তোমরা ( তা না করো অর্থাৎ সুদ) না ছাড়, তবে জেনে রাখো যে, তা আল্লাহ্ ও তাঁর রাসূলের সঙ্গে যুদ্ধ; (২ ৪ ১৭৯)। ৯২. আলী! যে রমযানের সওম পালন করে এবং হারাম থেকে পরহেষ করে, দয়াল আল্লাহ্ তার উপর সন্তুষ্ট থাকবেন ৷ আর তার জন্য জান্নাত অবধারিত । ৯৩. আলী! যে ব্যক্তি রমযানের পর শাওয়াল মাসে ছয়টি সওম পালন করবে, আল্লাহ্ তা'আলা তার জন্য সারা বছরের সওম পালন কর্যর সওয়াব লিপিবদ্ধ করবেন। ৯৪. আলী! যে স্থানে মুসল্লিগণ সালাত আদায়ে রত তুমি সেখানে উচ্চৈঃস্বরে কিরআত ও দু'আ পাঠ করবে না। কারণ, এতে তাদের সালাতে বিশৃংখলা সৃষ্টি হতে পারে। ৯৫. আলী! যখন সালাতের সময় হয় তখনই তুমি সালাতের জন্য প্রস্তুত হবে । সতর্ক থাকবে, যেন শয়তান তোমাকে সালাত থেকে ফিরিয়ে না রাখে। ৯৬. আলী! জীবরাইল (আ) আকাঙক্ষা করলেন-_যেন বনী আদমের মধ্যে সাতটি গুণ থাকে । ক. জুমআর সালাত ইমামের সঙ্গে আদায় করা, খ. উলামাগণের মজলিসে বসা, গ. পীড়িত লোকের খোজ-খবর নেওয়া, ঘ. জানাযার সাথে যাওয়া, ও. পানি পান করানো, চ. বিবদমান দুই ব্যক্তির মধ্যে আপস-মীমাংসা করা, ছ. ইয়াতীমের প্রতি সহানুভূতি দেখান। আলী! তুমি এ গুণাবলীর প্রতি আগ্রহী হও / 9 .711700117.00117
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।