Allama Jalaluddin Suyuti (RA) Bangla Book — nabijeer wasiyat (Almodina com)
/ ٣٩
📝 نص 📖 PDF

নবী করীম (সা)-এর ওসীয়ত ১৯ দিবে না। তোমার সঙ্গে যারা উঠাবসা করে তাদের গীবত করবে না । দ্রুত চলবে না। সাথীর সঙ্গে তর্ক করবে না, প্রশংসা করলে সংক্ষিপ্ত করবে এবং নিন্দা করলেও সংগ্ষিপ্ত করবে । হাই ভোলার সময় মুখে হাত দিবে । খাদ্যদ্রব্যের ঘ্বাণ শুকবে না। হারামের থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে রাখবে । তোমাকে উদ্দেশ করে কথা বলা হলে, তুমি তা বুঝতে চেষ্টা করবে । দি তোমাকে কেউ গোশৃতবিহীন পায়ার ( খালি হাড্ডি) আমন্ত্রণ জানায় তাও তুমি কবুল করবে । অন্ধকারে আহার করবে না, খাওয়ার সময় বড় বড় লোকমায় আহার করবে না । উদরপূর্তি'করে আহার করবে না। জীবিকার ফিকির নিয়ে ব্যতিব্যস্ত থাকবে না। দুশমনের পিছে লেগো না। তোমার গুপ্তভেদ প্রকাশ করবে না। অতিরিক্ত কথা বলবে না। বস্ত্র পরিধান করে গর্ব করবে না। আমানত ফেরত দিবে । মেহমানের সাথে সৌজন্যাচরণ করবে । প্রতিবেশীর হেফাযত করবে। মুসীবতে ধৈর্যধারণ করবে। ভাল কাজে ব্যয় করবে। কাল নাজাত পাবে দুই শ্রেণীর লোক ঃ দানশীল ধনী ও প্রফুল্লুচিত্ত ফকীর। ৭৬. আলী! তুমি হবে আলিম অথবা শিক্ষার্থী অথবা শ্রোতা অথবা আমল করনেওয়ালা । চতুর্থজন হলে তুমি হালাক হয়ে যাবে । আলী (রা) বলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! চতুর্থজন কে ? রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, যে নিজে ইল্ম রাখে না এবং কারো'কাছ থেকে শিক্ষাও করে না । আলিমগণের কাছে গিয়ে শরীআতের আহকামের খোজ-খবর নেয় না। অজ্ঞদের মত কাজ করে । নিশ্চয় সে ধ্বংসপ্রাপ্ত, নিশ্চয় সে ধ্বংসপ্রাপ্ত, নিশ্চয় সেঁ ধ্বংসপ্রাপ্ত । ৭৭. আলী! সে বঙ্থু বড়ই মন্দ, যে তোমাকে কষ্টে ফেলে এবং তোমার গোপন ভেদ প্রকাশ করে দেয়। সে বন্ধুও মন্দ, যে বন্ধুর প্রতি হিংসা পোষণ করে । তুমি এমন খাদেম পছন্দ করবে না, যে তোমার দোষ প্রকাশ করে, আর এমন স্ত্রীও পছন্দ করবে না, যে তালাক চায়। আর এমন প্রতিবেশীর উপরও সন্তুষ্ট থাকবে না, যে তোমার ভাল কাজ গোপন করে এবং ক্রটি প্রচার করে। ৭৮. আলী! ওষ্‌ পূর্ণরূপে করবে । কারণ ,এ হলো ঈমানের অর্ধেক। ওযূতে পানির অপচয় করবে না। | ৭৯, আলী! ওযু সমাগ্ড করার পর উভয় পা ধুয়ে একবার সুরা “ইন্নাআনযাল নাছ ফিলাইলাতিল্‌- কাদর' পাঠ করবে । তা করলে তোমার জন্য পঞ্চাশ বছরের সওয়াব লেখা হবে। ৮০. আলী! ওযু সমাপ্ত করার পর উভয় পা ধুয়ে নবী করীম (সা)-এর প্রতি দশবার দরূদ পড়বে । এরূপ করলে আল্লাহ্‌ তা'আলা তোমার পেরেশানী দূর করে দিবেন। আর তোমার দু'আ তিনি কবূল করবেন । ৮১. আলী! ওযু সমাণ্ড করার পর নতুন করে পানি নিয়ে তোমার উভয় হাত দিয়ে মাথা ও গর্দান মসেহ করবে এবং এ দু'আ পাঠ করবে ঃ ॥/ 9 /.711700117.00117

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.