১৮ নবী করীম (সা)-এর ওসীয়ত ৭০. আলী! তোমার কাছে মেহমান এলে তুমি তাকে সম্মান করবে । কেননা, কারো কাছে মেহমান এলে তার রিঘকও সে সঙ্গে নিয়ে আসে । আর যখন তিনি চলে যান, তখন তার সাথে মেযবানের পরিজনদের গোনাহও বহন করে নিয়ে যান এবং তা নিয়ে সমুদ্রে নিক্ষেপ করেন। ৭১. আলী! ধন-সম্পদে তুমি তোমার নীচের স্তরের লোকের দিকে লক্ষ্য করবে। আর ইবাদত ও পরহ্যগারীতে লক্ষ্য করবে তোমার চাইতে উপরের স্তরের লোকের দিকে । এতে তোমার ইয়াকীন ও ঈমান বৃদ্ধি পাবে। ৭২. আলী! তৃমি মিথ্যা শপথ থেকে বিরত থাকবে । কারণ এতে পণ্য বিক্রয় হয় কিন্তু রিযকের বরকত কমে যায়। ৭৩. আলী! তুমি নিপীড়িতের দু'আকে ভয় করবে । কেননা, আল্লাহ্ নিপীড়িতের দু'আ কবুল করেন, সে কাফের হলেও | ৭৪. আলী! আল্লাহ্র ভয়ে যার হৃদয় বিগলিত হয় না, তার কোন দীন নেই । আর যে পাপ থেকে বিরত থাকে না, তার জ্ঞান নেই। যার জ্ঞান নেই, তার ইবাদতও নেই। যার পরহেযগারী নেই, তার ইল্ম নেই। যার সত্যবাদিতা নেই, তার সৌজন্যবোধও নেই! যার পর্দাদারী নেই, তার আমানতদারীও নেই । যার তাওফীক নেই, তার তাওবাও নেই 1 যার লজ্জা নেই, তার বদান্যতাও নেই । ৭৫. আলী! দিনের প্রারন্তে ও শেষে ঘুমাবে না। আর ঘুমাবে না উপুড় হয়ে, আর ঘুমাবে না মাগরিব ও এশার সালাতের পূর্বেও । আর অন্ধকার গৃহেও ঘৃমাবে না এবং কিছু রৌদ্র ও কিছু ছায়াতেও ঘৃমাবে না । গৃহদ্বারের চৌকাঠকে তকিয়ার মত ব্যবহার করবে না। চৌকাঠের উপর বসবে না, বাম হাতে পানাহার করবে না। বসাবস্থায় হাত চিবুকের নিচে স্থাপন করবে না। কোন কিছু দিয়ে দাত ঠুঁকরাবে না। কান্তের উপর আহার কররে না। পাত্রের উল্টো পিঠে আহার করবে না। ডান পায়ের পূর্বে বাম পায়ে জুতো পরিধান করবে না। আর জুতো খোলার সময় বাম পায়ের আগে ডান পায়ের জুতো খোলবে না। রুটি দাত দিয়ে ছিড়ে টুকরো টুকরো করে আহার করবে না, মাটি খেওনা। রাতে আয়না দেখবে না। সালাতের সময় পানির দিকে তাকাবে না। পেশাবের উপর থুথু ফেলবে না । গোবর, বিষ্ঠা, কয়লা _ও হাড় দিয়ে কুলুখ নিবে না। কামীছ উল্টো পরিধান করবে না। চাদ ও সূর্যের মুখোমুখি তোমার লজ্জাস্থান খোলবে না। দাত দিয়ে নখ কাটবে না। হাতে খাদাদ্রব্যের চর্বি রেখে ঘৃমাবে না। এমন দু পাহাড়ের মধ্য দিয়ে চলবে না যে দু'পাহাড়ে ফাটল সৃষ্টি হয়েছে। গরম খাদ্যদ্রব্যে এবং গরম পানিতে ফুঁক দিবে না। সিজদার স্থানেও ফুঁক দিবে না। তুমি অন্য কোন লোকের লজ্জাস্থান দেখবে না, অন্য কোন লোকও তোমার লজ্জাস্থান দেখবে না। আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে কথা বলবে না। তোমা থেকে যা বের হয় (অর্থাৎ মলমুত্র) সে দিকে তাকাবে না। অপ্রয়োজনে লজ্জাস্থান স্পর্শ করবে না। পিছনের দিকে বারবার ফিরে তাকাবে না। বন্ধুকে কষ্ট দিবে না। প্রতিবেশীকে দুঃখ / 9 /.711700117.00117
— Page 10 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.