Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

০9) 1২219 সুলতান মাহমুদ শিবিরে গিয়ে সকল কমান্ডার ও ডেপুটি কমান্ডারসহ সেনাকর্মকর্তাদের একত্রিত করলেন । তাদের উদ্দেশ্যে বললেন, কোন দিন রণাঙ্গনে তোমরা আমাকে হতাশ করনি । খুব কঠিন ও প্রতিকূল পরিস্থিতিতেও তোমরা শক্রদের পরাজিত করেছো । দুই গুণ, তিন গুণ জনশক্তির অধিকারী শত্রু বাহিনীকেও তোমরা হাতিয়ার ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য করেছো । কিন্তু আজ তোমাদের সামনে পাহাড় দাড়ানো । তোমাদের একজনকে আমি বারোজনের সাথে মোকাবেলা করার নির্দেশ দিতে পারি না। তোমাদেরকে বিশাল হাতির সাথে মোরাবেলা করতে বলতে পারি না। আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই, তোমরা এখানে একটা পবিত্র আকাঙ্খা নিয়ে এসেছো । আমি তোমাদের শুধু একথা বলে দি. চাই, শক্রু বাহিনী যতো প্রবলই হোক না কেন আমাদের পরাজিত হয়ে পালিয়ে যাওয়ার কোন জায়গা নেই। পরাজিত হলে আমাদের অধিকাংশই নিহত হবো । আর যারা বেঁচে থাকবে তারা হবে হিন্দুদের কয়েদী। হিন্দুরা গযনীর যে কোন বন্দির বিরুদ্ধে তাদের প্রতিটি পরাজয়ের প্রতিশোধ নেবে । তাদের দেবদেবীদের অপমান ও লাঞ্কনার প্রতিশোধ নেবে। আমরা পরাজিত হলে আমাদের প্রাণ সম্পদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইসলাম । হিন্দু রাজারা গযনী দখল করে নেবে । তোমরা জীবিত না থাকলে বিজয়ী না হলে গযনী দখল থেকে হিন্দুদের বাধা দেয়ার কেউ থাকবে না। তখন আমাদের প্রিয় মাতৃভূমি হিন্দুরা দখল করে নেবে । আমাদের মা বোন কন্যারা হিন্দুদের বাদী দাসীতে পরিণত হবে । যে গযনী এখন ইসলামী সালতানাতের রাজধানী, হিন্দুরা সেটিকে মূর্তি পূজার রাজধানীতে রূপান্তরিত করবে । এদিকে হিন্দু শক্র আর ওদিকে ইহুদী ও খৃষ্টান শক্র। ইহুদী ও খৃষ্টশক্তি মিলে আমাদের ফোকলা করে রেখেছে । ফলে আমাদের চতুর্দিকে মুসলিম শাসন থাকলেও তারাও আমাদের ও ইসলামের ঘোরতর শক্রু। হিন্দুরা যদি একবার গযনী পৌছে যেতে পারে তাহলে সকল কাফের বেঈমান মিলে কা'বা পর্যস্ত পৌছে যাবে । আর এমনটি হলে আল্লাহর কাছে আমাদের সবাইকে অপরাধী সাব্যস্ত হতে হবে। তাই বলছি বন্ধুরা! আজ তোমরা আল্লাহর নির্দেশে লড়াই করবে । আল্লাহর নাম নিয়ে লড়বে, আল্লাহর সাহায্য নিয়ে লড়বে । আল্লাহর রহমতের প্রতি শতভাগ ভরসা রেখে তোমাদের এগিয়ে যেতে হবে । বাকী কাজ আল্লাহ করে দেবেন। ভারত অভিযান *% ৯৭ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।