Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

মহারাজা গোবিন্দের সেনাদের অবস্থা জানার জন্য সুলতান মাহমৃদ নিজেই এগিয়ে গেলেন। প্রধান সেনাপতি আলতাঈও তার সঙ্গে ছিলেন। সুলতান ঘোড়া থেকে নেমে একটি উচু গাছে চড়লেন। মহারাজা গোবিন্দের সেনা বাহিনী দেখে তার চক্ষু ছানাবড়া । বিশিষ্ট এতিহাসিক গারদীজী, ইবনুল আসির ও কারথী লিখেছেন-_ সুলতান মাহমুদ যখন মহারাজা গোবিন্দের সেনাবাহিনী দেখলেন, তখন তার উদ্বেগ আড়াল করতে পারলেন না। যতদূর দৃষ্টি গেলো সবখানে ছড়িয়ে ছিল সেনা শিবির, হাতি, ঘোড়া । জায়গায় জায়গায় খন্দক খুঁড়ে রাখা হয়েছিল। এ্তিহাসিক আবুল কাসেম ফারিশতাও একথা সমর্থন করেছেন। এতিহাসিকগণের বর্ণনা থেকে জানা যায়, সুলতান মাহমুদ গোবিন্দের বিপুল সেনা সমাবেশ দেখে প্রধান সেনাপতিকে বললেন, নিজের দেশ ছেড়ে এতদূর আসাটা উচিত হয়নি । আমাদের জন্য কোন সেনাসাহায্য বা রসদপব্র সরবরাহের ব্যবস্থা নেই। পিছু হটারও কোন ব্যবস্থা নেই। শক্র বাহিনী তো আমাদেরকে কনৌজের দুর্গ পর্যন্তও পৌছতে দেবে না। আমাদের দুর্গ বন্দি হয়েই লড়াই করা উচিত । আমি এই প্রথম সুলতানের কণ্ঠে পিছু হটার কথা শুনলাম -_ বলে মন্তব্য করেছিলেন আলতাঈ । এরপর সুলতানের উদ্দেশ্যে তিনি বললেন, শত্রু বাহিনীর জনশক্তি বিপুল । কিন্তু আমাদের পিছু হটার চিন্তা ত্যাগ করা উচিত সুলতান! তোমার কথাই ঠিক। কিন্তু ঠিক এই পরিমাণ সৈন্য গোয়ালিয়রেরও রয়েছে । ওরাও যদি এখানে এসে পড়ে তাহলে পরিস্থিতি কি দাড়াবে? একথা বলতে বলতে নীরব হয়ে গেলেন সুলতান । কিছুক্ষণ এভাবে থেকে মৃদু মাথা ঝাড়া দিয়ে বললেন, তওবা তওবা! আল্লাহ আমাকে মাফ করুন! আল্লাহ আমাকে মাফ করুন! হায়! আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম । আল্লাহ মহান। তিনিই জয় পরাজয়ের মালিক । বিপদের সময় সুলতান যা করতেন, গাছ থেকে নেমে এবারও তাই করলেন। কিবলামুখী হয়ে দু'রাকাত নামায পড়লেন। তার সাথে যারা ছিল তারাও নামায পড়লো । তারপর সুলতান শিবিরে ফিরে এলেন। মহারাজা গোবিন্দের সৈন্যদের মধ্যে পঞ্চাশ হাজার পদাতিক, ছয়ত্রিশ হাজার অশ্বারোহী, এবং ছয়শো চল্রিশটি জঙ্গি হাতি ছিল। সে ছিল তার রাজধানী থেকে মাত্র এক দিনের দুরতেে। তার রাজ্যের ছোট বড় সকল ধরনের লোকই যুদ্ধের বিভিন্ন পর্যায়ে শরীক ছিল। গোটা হিন্দু জাতি ছিল এঁক্যবদ্ধ। এদিকে সুলতান মাহমুদের আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কোন উপায় ছিল না। ভারত অভিযান «& ৯৬ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।