Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

এসময় কারো পায়ের শব্দ শোনে পুরুষটি একটু দূরে সরে গেল । আম্বরীও তার জায়গা থেকে কয়েক কদম পিছিয়ে এলো । কিন্তু নারীটিকে চেনার জন্য সে কোন দিকে যায় সে দিকে সতর্ক দৃষ্টি রাখল আন্বরী। যে দিকে মহিলাদের তাবু ছিল সেদিকেই মহিলাটি আসছিল । নিজেকে আড়াল করার জন্যে আ্বরী একটি ঝোপের আড়ালে বসে পড়ল । মহিলা যখন কাছাকাছি এলো, তখন আম্বরী বসা থেকে এমনভাবে দাড়াল যাতে মনে হয়, সে প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছিল । মহিলাকে দেখে আম্বরী হতবাক! দোশীন! আমি ভুল করছি না তো? মহিলাকে চিনতে পেরে বললো আম্বরী । আরে! আম্বরী না? কার সাথে যুদ্ধে এসেছো? ও! ওই লোকটার সাথে এসেছো মনে হয়, যার সাথে পালিয়ে এসেছিলে? বললো দোশীন । তুমিও হয়তো পালিয়েই এসেছোঃ কোন খান মেয়েকে গযনী সৈনিকের সাথে দেখলে আসলে আশ্চর্যই লাগে__ বললো আশ্বরী | আচ্ছা! তোমার স্বামী কে? দোশীনকে জিজ্ঞেস করলো আন্বরী। কমান্ডার রজব ভাই? সে সেনাবাহিনীর কমান্ডার জান নাঃ এভাবে বলছো কেন? রজব সেলজুকী বলো না। আমি তাকে চিনি। তার সাথেই এসেছো তাহলে? বললো আশ্বরী । আমি অন্য কারো সাথে আসিনি । এসেছি স্বামীর সাথে__ বললো দোশীন। হেসে ফেললো আশ্বরী। বললো, আমি চিনি রজবকে। তুমি যার সাথে কথা বলছিলে সে রজব ছিল না। আজ কোন কমান্ডারের এ সময়ে এখানে থাকা সন্তব নয়। আমার স্বামীও কমান্ডার । আমি জানি তাদের কারো পক্ষে এই মুহুর্তে এদিকে আসা সম্ভব নয়। দোশীন! যাই করো না কেন বুঝে শুনে করো । সেনাবাহিনীর সাথে থাকতে হলে নিয়ত ঠিক রাখতে চেষ্টা করো । একথা শুনে দোশীন আশ্বরীকে জড়িয়ে ধরে হেসে বললো-_ তুমি ঠিকই বলেছো আম্বরী। লোকটি আসলে রজব ছিল না। তার এক বন্ধু তার খবর নিয়ে এসেছিল। তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি গযনী সালতানাতের অনুগত ও বিশ্বস্ত । যদি গযনী সালতানাতের অনুগতই না হতাম তাহলে এখানে আসতাম না। আমাকে নিজের মতোই মনে করো । আমি গযনী বাহিনীর নিরাপত্তা ও বিজয়ের জন্যে সব সময়ে দু'আ করি__ একথা বলে আম্বরীকে একটি হাসি উপহার দিয়ে সেখান থেকে চলে গেল দোশীন । আম্বরী সেখানেই দাড়িয়ে ব্যাপারটি নিয়ে গভীর চিন্তায় পড়ে গেল। ভারত অভিযান *% ৯৫ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।