কালাঞ্জরের রাজা গোবিন্দ তার সেনাদের নিয়ে কালাঞ্জর ছেড়ে আসার খবর সুলতান মাহমুদের কাছে পৌছে যায়। সুলতান এ খবর পেয়ে তার সেনাদেরকেও অগ্রসর হওয়ার নির্দেশ দেন। সুলতান কনৌজ থেকে কালাঞ্জরের দিকে যাচ্ছিলেন । পথিমধ্যে তিনি খবর পেলেন গোবিন্দের সেনাবাহিনী যমুনা নদী পেরিয়ে এসেছে । সুলতান মাহমুদের সৈন্যরা পথিমধ্যে মাত্র দু”টি বিরতি দিয়ে এলাহাবাদ নামক স্থানের কাছাকাছি পৌছে গেলেন। তাদের অবস্থান থেকে এলাহাবাদ খুব বেশি দূরে ছিল না। এদিকে রাজা গোবিন্দের সেনাদের অবস্থান মাত্র তিন চার মাইল দূরে ছিল। এই সময় সুলতান মাহমুদের সেনাদের মধ্যে আত্মগোপন করে থাকা সেই চক্রান্তকারীরা তাদের চক্রান্তের চাল দিতে শুরু করল । চক্রান্তের মূল হোতা ছিল দুই সেলজুকী কমান্ডারের আত্মপরিচয় গোপনকারী স্ত্রী। এরা এই অভিযানে আসার শুরু থেকেই অন্যান্য মহিলাদের থেকে দূরে দূরে. থাকতো । কেউ তাদের ব্যাপারে যাতে টের না পায় তাই এ ব্যবস্থা করেছিল তারা । এলাহাবাদ এলাকায় এসে যাত্রা বিরতি করলে এরা সক্রিয় হয়ে উঠে। চলে এসেছিল । হঠাৎ তার কানে মানুষের ফিসফিসানির আওয়াজ ভেসে এলো । কেন জানি আশ্বরীর মনের মধ্যে সন্দেহ দানা বাধলো । সে ব্যাপারটি বোঝার জন্য পা টিপে টিপে অতি সন্তর্পণে সেই ফিসফিসানির দিকে অগ্রসর হলো । কিছুটা অগ্রসর হলে সে শুনতে পেলো একজন মহিলার অনুচ্চ আওয়াজ । খুবই সতর্কভাবে কথা বলছে। কি বলছে তা পরিষ্কার শুনতে পেল আম্বরী ৷ চাদনী রাত। বাইরে কিছুটা আলো আধারী অবস্থা ৷ আম্বরী শুনতে পেল-_ আর বিলম্ব করা ঠিক হবে না। লাহোরের সৈন্যরা তো ধোকায় পড়ে নিঃশেষ হয়ে গেছে__- বলছিল এক মহিলা । তোমরা বলছো, মহারাজা গোবিন্দের সৈন্যরা আসছে । তাই যদি সত্যি হয় তবে কোচওয়ান দু'জনকে পাঠিয়ে তাদের সাথে যোগাযোগ রক্ষা কর। যোগাযোগ হয়ে গেলে পরবর্তী কাজ লড়াই শুরু হলে করা যাবে। আমি কিন্তু সকলকেই সতর্ক করে দিয়েছি । আমাদের কি করতে হবে তাও বলে দিয়েছি-_- বললো এক পুরুষ । তুমি কাজের লোক। এজন্যই তো আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি । আমি তো তোমারই । ও তো শুধু নামের স্বামী আসল স্বামী তুমি । বললো সেই নারী। ভারত অভিযান « ৯৪ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।