লাহোরের সৈন্যরা গয়নী সেনাদের ঘোড়ার পায়ে পিষ্ট হতে লাগল । যারা প্রতিরোধের চেষ্টা করলো তারা কাটা পড়ল, আর যাদের সামনে পালানো ও প্রতিরোধের কোন ব্যবস্থাই ছিল না, তারা কোন কিছুর আড়ালে লুকিয়ে প্রাণ বাচানোর চেষ্টা করতে লাগল । লাহোরের সৈন্যরা যেহেতু পলায়নপর ছিল এজন্য দিপ্ধিদিক ছুটাছুটি করছিল । আর এদের ধাওয়া করছিল গযনীর সৈন্যরা । কিন্তু রাতের অন্ধকারে একেকজন সৈন্যের পিছু ধাওয়া করে বেশী দূর অগ্রসর হওয়া ঠিক হবে না বলে আলতাঈ সবাইকে সতর্ক করে দিলেন । সংবাদবাহী সৈন্যদের বললেন, সবাইকে বলে দাও, তারা যেন কারো পিছু ধাওয়া না করে । তাবুর আশপাশে থেকে লড়াই করে। এভাবেই কেটে গেল রাত। সকাল বেলায় সূর্য উঠার পর দেখা গেল তাবু এলাকার ভয়াবহ দৃশ্য। জায়গায় জায়গায় অর্ধদদ্ধ সৈনিক, নিহতদের স্তুপ আর আহতদের কাতরানোর করুণ অবস্থা । অনেক হিন্দু সৈনিক ভয় ও আতংকে হত বিহবল হয়ে ঝোপ ঝাড়ের আড়ালে আং মরার মতো পড়েছিল। পালানোর সাহস পাচ্ছিল না। করে সেনাপতি আলতাঈ নিশ্চিত জানতে পারলেন, এরাই হলো সেই লাহোরের সেনাবাহিনী । রাতের বেলায় মহারাজা তরলোচনপালও এদের সাথেই ছিল। কিন্তু মুসলমানদের আক্রমণ টের পেয়ে সেনাপতি ও তরলোচনপাল পালিয়ে যায়। আগের দিন বিকেলেই লাহোরের এই সেনারা এখানে এসেছিল । এদের নিয়েই বেশী চিন্তিত ছিলেন সুলতান । অবশ্য ধৃত কোন হিন্দু সৈনিক তাদের এখানে নিয়ে আসার কোন কারণ বলতে পারেনি ৷ তবে সৈনিকরা কিছু বলতে না পারলেও গযনী বাহিনীর এতো কাছাকাছি অবস্থান নেয় থেকে পরিষ্কার বুঝা যাচ্ছিল, সুলতান মাহমুদ যদি কারো সাথে মুখোমুখি যুদ্ধে জড়িয়ে পড়তেন তাহলে তরলোচনপাল পেছন দিক থেকে গযনী বাহিনীকে আক্রমণ করতো । রাজা তরলোচনপাল ও তার উর্ধতন সেনাকর্মকর্তাদের কাউকে তাবুতে পাওয়া যায়নি । লাহোর বাহিনীর কর্মকর্তারা শুধু পালিয়ে যায়নি, ছেড়ে গেছে সকল সেনা আসবাবপত্র, ঘোড়ার গাড়ি । সবই আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে এবং সৈন্যরা হয় কাটা পড়েছে নয়তো ধরা পড়েছে কিংবা আহত হয়েছে । ফলে লাহোর বাহিনীর পক্ষ থেকে আর কোনপ্রকার আক্রমণের আশংকা রইলো না। ভারত অভিযান *% ৯১ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।