Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

তীরে দাড়ানো লোকেরা সেই সৈনিককে থামিয়ে দিল। সুলতান ও প্রধান সেনাপতি আগে থেকেই নদীর তীরে ছিলেন । সৈনিককে যখন সুলতানের সামনে হাজির করা হলো, তখন জানা গেল, সে গযনী বাহিনীর একজন কমান্ডার ৷ সে সুলতানকে যা জানলো, তা কিছুতেই সুলতানের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। আগন্তুক কমান্ডার জানালো-__ গযনী বাহিনীর এক গোয়েন্দা সন্ধার পর এসে তাকে খবর দেয়, নদীর ওপাড় থেকে মাইল তিনেক দূরে লাহোরের সৈন্যরা তাবু ফেলেছে এবং তারা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে । একথা শুনে সে তার সঙ্গী আরো তিন কমাণ্ডারকে সাথে নিয়ে ওপাড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তাদের এই পরিকল্পনার কথা শোনে আবেগপ্রবণ আরো কিছু সৈনিকও তাদের সহগামী হলো। সবাই মিলে পানির থলের মধ্যে বাতাস ভরে নদী পেরিয়ে শক্রবাহিনীর তাবুতে চলে গেল। সংবাদবাহী গোয়েন্দাকে তারা গাইড হিসেবে সাথেই নিয়ে গেল। তারা সবাই শক্রবাহিনীর তাবুতে গিয়ে ঝটিকা আক্রমণ চালালো । আবেগ ও উত্তেজনায় কাপতে থাকা এই কমান্ডার অতি সংক্ষেপে তাদের অভিযানের কথা জানিয়ে সুলতানকে বললো, বেশী কিছু চিন্তা করার দরকার নেই সুলতান! আপনি সৈন্যদের নিয়ে চলুন, শক্রকে পরাজিত করার এটাই মোক্ষম সময়। একথা শুনে আগে থেকেই দুটি সেনা ইউনিটকে নিয়ে প্রস্তুত থাকা প্রধান সেনাপতি আবু আব্দুল্লাহ আলতাঈকে অভিযান চালানোর নির্দেশ দিলেন সুলতান । কমান্ডারের নির্দেশে আলতাঈর সহযাত্রী সৈন্যদের সংখ্যা বাড়ানো হলো। সহযোগী হলো আরো দু*টি অশ্বীরোহী ইউনিট । সবাইকে নিয়ে নদী পার হলেন প্রধান সেনাপতি । আগত কমান্ডার তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল । আলতাঈ যখন চারটি ইউনিট নিয়ে তাবু পল্লীর দিকে অগ্রসর হলেন, তখন অধিকাংশ তাবুতে আগুন জ্বলছে । গোটা শিবির জুড়ে চলছে দৌড় ঝাপ আর চেচামেচি। আগুন দেখে আতংকিত হয়ে ঘোড়াগুলো এদিক সেদিক দৌড়াচ্ছে। অবস্থা দেখে প্রধান সেনাপতি আলতাঈ তার অশ্বারোহী ইউনিটকে গোটা তাবু ঘিরে আক্রমণের নির্দেশ দিলেন। শক্রবাহিনীর অবস্থা তখন খুবই বেসামাল । তাদের আত্মরক্ষার জন্যে পালানো ছাড়া কোন গত্যন্তর ছিল না। লাহোরের সৈন্যরা যে যার মতো করে প্রাণ বাচানোর চেষ্টা করছিল। কিন্তু কোন উট ঘোড়াই তাদের নাগালের মধ্যে ছিল না। ফলে দৌড়ে পালাতে গিয়ে ভারত অভিযান * ৯০ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।