Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

ঠিকই বলেছো তুমি__ গোয়েন্দাকে বললেন সুলতান । এদের বিষয়টি আমাকে খুব ভাবনায় ফেলেছে । আমি এদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে চাই । তৎকালীন কয়েকটি ইতিহাসগরন্থের উদ্ধৃতি দিয়ে ইংরেজ এতিহাসিক স্মিত লিখেছেন__ রাড়ীতে গযনীর কর্মকর্তারা বন্দি হয়েছে-__ এ খবর পাওয়ার পর পাচটি নদী পাড়ি দিয়ে দুই দিনের মধ্যে সুলতান মাহমুদ রাড়ী এলাকায় পৌছে গেলেন এবং কোন বিশ্রাম না নিয়েই রাড়ী আক্রমণ করলেন । আক্রমণের সাথে সাথে সুলতানের কাছে খবর এলো, মুসলিম সৈন্য ও কর্মকর্তাদেরকে হিন্দুরা হত্যা করেছে। একথা শুনে সুলতান রাড়ীকে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে ফেলার নির্দেশ দিলেন। তাই ঘটলো। রাড়ীতে যে হিন্দুবাহিনী ছিলো এদের পক্ষে প্রাথমিক আক্রমণ সামলানোও সম্ভব হলো না। রাড়ীকে এভাবে ধ্বংস করে দেয়া হলো যে, সেখানে সকল বাড়ি ঘর ভেঙে ফেলা হলো । মন্দিরগুলোকে সম্পূর্ণ ভেঙে চুড়ে ধ্বংসাবশেষও নদীতে নিক্ষেপ করা হলো । আসল যুদ্ধ তখনো শুরু হয়নি। সুলতানের কাছে অনবরত রাজা গোবিন্দ ও কিভাবে এদের মোকাবেলা করবেন । এক সাথে উভয় বাহিনীর বিরুদ্ধে লড়বেন, না দুই বাহিনীকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবেন। সুলতান যখন এমন চিন্তায় বিভোর তখন প্রধান সেনাপতি আবু আব্দুল্লাহ আলতাঈ সুলতানের উদ্দেশ্যে বললেন__ সম্মানিত সুলতান! লাহোরের সেনাদের অবস্থান জানা যায়নি । আশংকা কিন্তু এদের থেকেই বেশী । হতে পারে এরা পেছন থেকে আমাদের উপর হামলা করবে। সুলতান মাহমুদ প্রধান সেনাপতির মধ্যে যখন এসব কথা হচ্চিল, তখন হঠাৎ গযনী সেনাদের মধ্যে শোরগোল দেখা দিল । সুলতান মাহমুদ দ্রুত তাবু থেকে বেরিয়ে নিরাপত্তা রক্ষীদেরকে বললেন, দ্রুত গিয়ে শোরগোলের কারণ জেনে এসো । নরাপত্তারক্ষীরা ঘুরে এসে যে খবর দিলো তাতে বেশ অবাক হলেন সুলতান । নিরাপত্তারক্ষীরা জানালো, চার কমান্ডার ও চার সৈনিক চামড়ার থলের মধ্যে হাওয়া ভরে এগুলোতে ভর করে নদী পারাপারের জন্যে নদীতে ঝাপ দিয়েছে এবং নদী পেরিয়ে গেছে। সুলতান ও প্রধান সেনাপতি চিন্তিত হয়ে পড়লেন । এই আট সেনা হয়তো পালিয়ে গেছে এবং এরা গিয়ে শত্রু বাহিনীতে যোগ দিবে । এদেরকে পিছু ধাওয়ার ব্যাপারটি সহজ ছিলো না। তবুও কয়েকজন সাহসী যোদ্ধাকে নির্দেশ ভারত অভিযান * ৮৮ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।