Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

পরাজিত করতে ধন-জন এবং জীবন উৎসর্ণ করার ঘোষণা দিলো । যে সব পুরুষ অশ্বচালনা, তীরন্দাজী, তরবারী চালনা ও বন্লম চালাতে জানতো তারা সবাই সেনাবাহিনীতে যোগ দিলো । অবস্থা এমন হলো যে, যুবতী মেয়েরা পর্যন্ত মুসলমানদের মোকাবেলায় অবতীর্ণ হওয়ার জন্যে তৈরী হয়ে গেলো । মন্দিরের ঘন্টা অনবরত বাজতে থাকলো এবং মন্দিরের শিংগা ভয়ংকর শব্দে চিৎকার করতে লাগলো । দৃশ্যত গযনীর সৈন্যদের ব্যাপারে সাধারণ হিন্দুদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছিল । কিন্তু রাজপুতদের মধ্যে ততোটা আতংক ছিলো না। রাজপুতেরা হিন্দুত্বাদ ও হিন্দুদের এঁতিহ্য রক্ষার্থে এবং গযনী বাহিনীকে ঠেকাতে জীবন বিলিয়ে দেয়াটাকে অতি স্বাভাবিক ব্যাপার মনে করতো । রাজপুতনা হিন্দুদের মধ্যে তখন বিরাজ করছিলো জীবন দেয়ার উন্মাদনা ৷ এই দাড়ালো। তিন মহারাজার সম্মিলিত বাহিনীতে ছিল এক লাখ পয়তাল্লিশ হাজার পদাতিক সেনা, ছত্রিশ হাজার অশ্বারোহী এবং হয়শ বিয়াল্লিশটি জঙ্গি হাতি । পেশোয়ার অতিক্রম করার পর থেকেই সুলতান মাহমুদের কাছে নিয়মিত খবর আসছিল হিন্দুদের যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে । গোয়েন্দারা জানিয়ে দিয়েছিল গযনী বাহিনীর তুলনায় শক্র বাহিনীর সংখ্যা তিনগুণেরও বেশী । আরো খবর আসছিল হিন্দু সেনারা কোথায় কোথায় অবস্থান নিয়েছে। সুলতান মাহমূদ তার সেনাদল নিয়ে চন্নাব নদী পার হচ্ছিলেন। ঠিক এই সময় খবর এলো, রাড়ীতে লক্ষণপালের সেনারা মুসলমান কর্মকর্তা ও কমাণ্ডারদের বন্দি করে রেখেছে । কনৌজ দুর্গ ও অবরুদ্ধ হওয়ার আশংকা আছে। ঠিক এর পর পরই খবর এলো, কন্ৌজ অবরোধের সম্ভাবনা নেই । কারণ, মহারাজা অর্জুনও মহারাজা গোবিন্দ বিপুল জনশক্তির বলে খোলা ময়দানেই গযনী বাহিনীর মোকাবেলা করতে প্রস্তুত। এক গোয়েন্দাকে সুলতান জিজ্ঞেস করলেন, লাহোরের সৈন্যরা কোথায় আছে? যমুনার তীরবর্তী কোন ঘন জঙ্গলে-_ জবাব দিল গোয়েন্দা । লাহোরের সৈন্যরা ঠিক কোথায় তাবু ফেলেছে তা জানা সম্ভব হয়নি সুলতান! তবে জানার চেষ্টা অব্যাহত আছে। লাহোরের সেনাদের বিষয়টিই বেশী ঝুঁকিপূর্ণ । কারণ, এরা কোন দিক থেকে কিভাবে হামলা করবে এখনো বোঝা যাচ্ছে না। ভারত অভিযান % ৮৭ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।